India vs England: প্রজাতন্ত্র দিবসে বিশেষ উদ্যোগ, বিনা টিকিটে দেখতে পাবেন ভারত-ইংল্যান্ড টেস্ট! – Bengali News | Hyderabad Cricket Association will provide Free Entry for the families of Indian armed forces on Republic Day during India vs England Test match
India vs England: প্রজাতন্ত্র দিবসে বিশেষ উদ্যোগ, বিনা টিকিটে দেখতে পাবেন ভারত-ইংল্যান্ড টেস্ট!Image Credit source: X
কলকাতা: হাতে আর দিন দশেক সময়ও নেই। চলতি জানুয়ারির ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচ রয়েছে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শীঘ্রই ওই ম্যাচের জন্য অনলাইনে টিকিট বিক্রি শুরু করবে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এইচসিএ (হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন)। ভারত-ইংল্যান্ড (India vs England) প্রথম টেস্টের (Test Cricket) দ্বিতীয় দিন প্রজাতন্ত্র দিবস (Republic Day)। সেই উপলক্ষ্যে এক বিশেষ উদ্যোগ নিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওই দিন বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকে ম্যাচ দেখতে পারবেন অনেকেই। কারা তাঁরা, জানেন?
পেটিএম ইনসাইডার অ্যাপে এবং www.insider.in এ ১৮ জানুয়ারি থেকে বিক্রি হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের টিকিট। অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ের পর জানিয়েছেন, এইচসিএর প্রেসিডেন্ট অর্শনপল্লী জগন মোহন রাও। ২২ জানুয়ারি থেকে জিমখানা গ্রাউন্ডে প্রমাণ দেখিয়ে সেই প্রিন্টেড টিকিট সংগ্রহ করতে হবে। ২০০ টাকা, ৬০০ টাকা, ৪০০০ টাকা এবং ১৬০০০ টাকার টিকিট রয়েছে।
বিনা টিকিটে কারা দেখতে পাবেন ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট?
এই খবরটিও পড়ুন
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর কর্মীদের গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে। এবং ৫ হাজার স্কুলপড়ুয়াও বিনামূল্যে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ দেখতে পাবে। তেলেঙ্গানায় কর্মরত সশস্ত্র বাহিনীর কর্মীরা এবং তাঁদের পরিবারের সদস্যরা বিনামূল্যে রোহিত-স্টোকসদের দ্বৈরথ উপভোগ করার সুযোগ পাবেন। তাঁদের ১৮ জানুয়ারির মধ্যে HCA-র সিইওকে তাঁদের বিভাগীয় প্রধানের কাছ থেকে একটি চিঠি মেইল করতে হবে। এ ছাড়াও প্রতিদিন ৫ হাজার স্কুলপড়ুয়াদের বিনামূল্যে টিকিট দেওয়া হবে। তারা ম্যাচ চলাকালীন বিনামূল্যে খাবার এবং পানীয় জলও পাবেন স্টেডিয়ামে। প্রায় ৩ হাজারেরও বেশি স্কুল এই উদ্যোগে সামিল হতে আগ্রহী। কিন্তু সেই সকল স্কুলপড়ুয়াদের স্কুলের ইউনিফর্মেই মাঠে আসতে হবে। এবং সঙ্গে স্কুলের পরিচয়পত্র নিয়ে আসতে হবে।