ED Raid: শঙ্করের সঙ্গে যোগ? সল্টলেক সেক্টর ফাইভের অফিস কম্পপ্লেক্সে গেল ED – Bengali News | ED Raid In Ration Scam case in Salt Lake sector Five for Ration Scam Case
কলকাতা: শহরে ইডির হানা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রেশন দুর্নীতি মামলায় আবারও অ্যাকশন ইডি আধিকারিকদের। চার জায়গায় এক যোগে হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। এই মুহূর্তে সল্টলেকের অফিস কমপ্লেক্সে রয়েছেন গোয়েন্দারা। তাঁদের সঙ্গে রয়েছেন সিআরপিএফ জওয়ানরা।
সর্বশেষ তথ্য় উপরে
- জানা যাচ্ছে, বাকি আরও যে তিনটি জায়গায় গোয়েন্দারা হানা দেবেন সেটিও কোনও বাড়ি নয়, অফিস।
- সল্টলেক সেক্টর ফাইভের আরএস মোড়ে সিটকো গ্লোবাল টাওয়ারের বারো তলায় সিএএসকেবি চ্যাটার্ড অ্যাকাউন্টের অফিস রয়েছে। সেখানেই হানা।
- সল্টলেক সেক্টর ফাইভের একটি চাডার্ড অ্যাকাউন্সের অফিসে রয়েছেন গোয়েন্দারা। শুরু হয়েছে তল্লাশি। জানা যাচ্ছে, শঙ্কর আঢ্যর সঙ্গে এই চাটার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের যোগ রয়েছে। সেই কারণেই নতুন তথ্য পেতেই তল্লাশি চলেছে।