Tapas Roy ED: ‘স্বচ্ছ ভাবমূর্তির’ তাপসের বাড়ি থেকে মোবাইল বাজেয়াপ্ত, আর কী কী নিয়ে গেল ইডি – Bengali News | ED Team leaves Residence of TMC MLA Tapas Roy after hours long search operation
কলকাতা: সকাল থেকে টানা অভিযান। শেষে সন্ধেয় বরাহনগরের বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকে বেরোয় ইডি। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পর তৃণমূল বিধায়কের বাড়ি থেকে কী কী নিয়ে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা? জানা যাচ্ছে, তাপস রায়ের বাড়ি থেকে ইডির তদন্তকারী দল একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। এর পাশাপাশি আরও বেশ কিছু নথি-পত্রও ইডির অফিসাররা সঙ্গে করে নিয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। কী ছিল সেই নথি-পত্রগুলির মধ্যে? ইডির টিম বাড়ি থেকে চলে যাওয়ার পর তাপসবাবু জানালেন, নথিগুলির মধ্যে বেশ কিছু আবদেনপত্র রয়েছে। যা বিধায়কের কাছে স্থানীয় বাসিন্দারা দিয়ে যেতেন বলে দাবি তৃণমূল নেতার। সেখানে অনেকের বায়োডেটা রয়েছে বলেও জানান তিনি। তাপসবাবুর দাবি, বিধায়কের কাছে স্থানীয়রা এরকম দিয়ে যান, জনপ্রতিনিধি হয়ে তাঁদের না বলা যায় না।
বিস্তারিত আসছে…