iQoo Neo 7 5G ফোন এখন আরও 4 হাজার টাকা সস্তা, এত কম দামে কোথায় পাবেন? - Bengali News | IQoo Neo 7 5G smartphone is available in just rs 27,999, check offers and features - 24 Ghanta Bangla News
Home

iQoo Neo 7 5G ফোন এখন আরও 4 হাজার টাকা সস্তা, এত কম দামে কোথায় পাবেন? – Bengali News | IQoo Neo 7 5G smartphone is available in just rs 27,999, check offers and features

Spread the love

জনপ্রিয় হ্যান্ডসেট নির্মাতা iQoo চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে iQoo Neo 9 Pro স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই আসন্ন স্মার্টফোনের অফিসিয়াল লঞ্চের আগেই iQoo Neo 7 স্মার্টফোনের দাম 4 হাজার টাকা কমানো হয়েছে। নতুন কোনও মডেল বাজারে পা রাখার আগে যে তার আগের মডেলে ছাড় দেওয়া হয়, এমনটা নতুন নয়। তবে iQoo Neo 7 5G স্মার্টফোনের দাম এই নিয়ে দু’বার কমানো হয়েছে। সবচেয়ে অবাক ব্যাপার হল ফোনটি ভারতের বাজারে এতটাই জনপ্রিয় যে, যতবার এর দাম কমানো হয়, প্রচুর মানুষ কিনে নেয়। Amazon-এর অফিসিয়াল সাইটে এই ফোনটির দাম কমানো হয়েছে।

iQoo Neo 7 স্মার্টফোনের দাম?

এই ফোনের দু’টি ভ্যারিয়েন্ট রয়েছে, এখন আপনি 27,999 টাকার পরিবর্তে 24,999 টাকায় 8GB RAM সহ 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে পারবেন। অন্যদিকে, 12GB RAM সহ 256GB স্টোরেজের মডেলটি 31,999 টাকার পরিবর্তে 27999 টাকায় বিক্রি করা হচ্ছে। এর মানে 8 GB ভ্যারিয়েন্টটিতে 3 হাজার টাকা এবং 12 GB র‍্যাম ভ্যারিয়েন্টটিতে 4 হাজার টাকা কম হয়েছে।

ফিচার ও স্পেসিফিকেশন দেখেই কিনুন:

120 Hz রিফ্রেশ রেট এবং 300 Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট সহ এই হ্যান্ডসেটটিতে একটি 6.7 ইঞ্চি ফুল-এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য, IQ Neo 7 5G ফোনে Octa-core MediaTek Dimension 8200 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর কোম্পানির মতে, আপনি এই ফোনে অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারবেন।

ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এই 5G ফোনের পিছনে একটি 64-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। আর সেই সঙ্গে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। এই ফোনে আপনি 5000 mAh ব্যাটারি রয়েছে, যাতে আপনি 120 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট পাবেন। এটি একটি 5G ফোন। কোম্পানির মতে, এই ফোনটি মাত্র 10 মিনিটেই 50 শতাংশ চার্জ হয়ে যায়। কানেকশনের জন্য, এই ফোনটিতে ব্লুটুথ সংস্করণ 5.3, ওয়াই-ফাই 6 সাপোর্ট, ইনফ্রারেড সেন্সর এবং সিকিওরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *