Firhad Hakim: হাসপাতালে ভর্তি মেয়র ফিরহাদ হাকিম, আচমকা কী হল - Bengali News | West Bengal Minister and Kolkata Mayor Firhad Hakim hospitalized, admitted in a private hospital of Kolkata - 24 Ghanta Bangla News
Home

Firhad Hakim: হাসপাতালে ভর্তি মেয়র ফিরহাদ হাকিম, আচমকা কী হল – Bengali News | West Bengal Minister and Kolkata Mayor Firhad Hakim hospitalized, admitted in a private hospital of Kolkata

Spread the love

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম
Image Credit source: Tv9 Bangla

কলকাতা: সোমবার সন্ধেয় হঠাৎই হাসপাতালে নিয়ে যেতে হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কলকাতার মহানাগরিক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এদিন সন্ধেয় আচমকা কোমরে অসহ্য যন্ত্রণা অনুভব করছিলেন তিনি। সেই কারণেই তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। কোমরের যন্ত্রণার জন্য মেয়রকে একটি ইঞ্জেকশন নিতে হবে বলে জানা যাচ্ছে। সেই ইঞ্জেকশন নেওয়ার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিমকে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ওই ইঞ্জেকশনটি দিতেই আপাতত এক রাতের জন্যই তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। শারীরিক অবস্থা ঠিকঠাক থাকলে, আগামিকালই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে মেয়রকে।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *