Food Arrangement in Brigade: বামেদের ব্রিগেডেও কি ‘ডিম্ভাত’? কী খাচ্ছেন ‘কমরেডরা’? - Bengali News | Menu of Food arrange for DYFI worker supporter come in Brigade - 24 Ghanta Bangla News
Home

Food Arrangement in Brigade: বামেদের ব্রিগেডেও কি ‘ডিম্ভাত’? কী খাচ্ছেন ‘কমরেডরা’? – Bengali News | Menu of Food arrange for DYFI worker supporter come in Brigade

Spread the love

ব্রিগেডে বামকর্মীদের জন্য খাবারের আয়োজনImage Credit source: TV9 Bangla

কলকাতা: ব্রিগেড সমাবেশ মানেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করেন মহানগরীতে। দূরদুরান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের জন্য রাজনৈতিক দলগুলি খাবারের আয়োজন করে থাকে। যেমন ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ ঘিরে রান্নার আয়োজন প্রতি বছর নজর কাড়ে। তৃণমূলের আয়োজনে থাকে ঢালাও ডিম-ভাত। ঘাসফুল শিবিরের সমাবেশ আর ডিম-ভাত গত কয়েক বছরে সমার্থক হয়ে উঠেছে। কিন্তু ৭ জানুয়ারি ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশে তৃণমূলের মতো রান্নার আয়োজন হয়নি। তবে কর্মীদের জন্য খাবারের আয়োজন করেছে এরিয়া কমিটিগুলি। ব্রিগেডের মাধ্যমে বামকর্মীদের ঐক্যবদ্ধ করা চেষ্টা চললেও, তাঁদের মেনুতে রয়েছে বিভাজনের ছাপ।

সিপিএমের কলকাতা জেলা কমিটির এক একটি এরিয়া কমিটি ব্রিগেডে যোগ দিতে আসা নেতা-কর্মীদের জন্য খাবারের আয়োজন করেছে। প্রতিটি এরিয়া কমিটি খাবারে প্যাকেটে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। তবে সব এরিয়া কমিটি যে একই খাবার পাঠিয়েছে, এমনটাও নয়। ৩০ হাজারের বেশি খাবারের প্যাকেটে এরিয়া কমিটিগুলি থেকে পাঠাবে বলে ডিওয়াইএফআই সূত্রে জানা গিয়েছে। তবে কোনও কোনও প্যাকেটে থাকছে চিকেন-ভাত। কোনও এরিয়া কমিটি পাঠিয়েছে রুটি-ডিম কষা। রুটি-আলুভাজা বা রুটি-তরকাও পাঠিয়েছে কোনও এরিয়া কমিটি। তাই বামেদের যুব সংগঠনের ব্রিগেডে খাবারের বৈচিত্র লক্ষণীয়।

এর পাশাপাশি বিভিন্ন জেলা থেকে বাসে করে এসেছেন কর্মীরা। তাঁদের মধ্যে অনেকেই রান্নার জিনিস এনেছেন। তাঁরাও বিভিন্ন প্রান্তে নিজেদের মতো করে রান্না করছেন। এর আয়োজনে রয়েছে মূলত জেলা কমিটিগুলি। খাবার যাই জুটুক ব্রিগেড ঘিরে বামেদের মধ্যে উচ্ছ্বাস নজর কেড়েছে সকাল থেকেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *