'দেখো পেটের এখানটায়...', প্রথম কীভাবে ক্যানসার ধরা পড়ে ঐন্দ্রিলার? জানালেন বাবা - Bengali News | Aindrila sharma's father talks about her daughter cancer journey - 24 Ghanta Bangla News
Home

‘দেখো পেটের এখানটায়…’, প্রথম কীভাবে ক্যানসার ধরা পড়ে ঐন্দ্রিলার? জানালেন বাবা – Bengali News | Aindrila sharma’s father talks about her daughter cancer journey

Spread the love

ক্যানসার মানেই ‘নো অ্যানসার’ নয়– তবে কখনও কখনও অনেক প্রশ্নেরই উত্তর মেলে না। চেষ্টা, রাতজাগা সবই ব্যর্থ হয়…তবে প্রথামাবস্থায় যে কোনও রোগ ধরা পড়লেই আয়ু বাড়ানো যেতে পারে খানিক, বিজ্ঞান তাই-ই বলে। ঐন্দ্রিলা শর্মা– দুই বার ক্যানসার আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রথম বার লড়েছিলেন পুরোদমে। শেষ বারেও জারি ছিল লড়াই, তবে বারংবার বেনস্ট্রোকেই স্তব্ধ হয় ২৪ বছরের প্রাণ। ২০২২-এর সেই অভিশপ্ত দিনকে বুকে জড়িয়ে খানিক ঘুরে দাঁড়িয়েছেন ঐন্দ্রিলার বাবা-মা। একই সঙ্গে এক চ্যানেলের শো-য়ে এসে জানিয়েছেন, কখন প্রথম শরীরে অস্বস্তি অনুভব করেন ঐন্দ্রিলা? কীভাবে ধরা পড়ে ক্যানসার?

২০১৫ সালের ৪ ফেব্রুয়ারির রাত। পরের দিন ঐন্দ্রিলার জন্মদিন। ঘড়ির কাঁটা বারোটা ছোঁবে, সেই অপেক্ষাতেই আদরের ছোট মেয়ে আর কেক নিয়ে অপেক্ষা করছিলেন ঐন্দ্রিলার বাবা। এমন সময়ই ঐন্দ্রিলা টের পান তাঁর পেটের কাছে কেমন যেন শক্ত লাগছে। বাবাকে দেখান। পেশায় চিকিৎসক ঐন্দ্রিলার বাবার সন্দেহ হয়। নিয়ে যাওয়া হয় এইমসে। ব্যস, ধরা পড়ে ক্যানসার। যে সে ক্যানসার নয়, ইউয়িং সারকোমা। সেদিন নিজেকে ধরে রাখতে পারেননি ঐন্দ্রিলা। কেঁদে ফেলেছিলেন হাউহাউ করে। কতই বা বয়স তখন তাঁর? ৯৮-এ জন্মেছেন… ওই বছর ১৭। চলে চিকিৎসা। সুস্থ হয়ে কাজেও ফেরেন ঐন্দ্রিলা। তবে ২০২১-এর গোড়ায় ফের একবার ক্যানসারে আক্রান্ত হন তিনি। যদিও সে বারেও জয়ী হয়েছিলেন ঐন্দ্রিলা। পাশে পেয়েছিলেন পরিবারকে। আর সঙ্গে ছিলেন প্রেমিক সব্যসাচী। তবে ২০২২_এর অক্টোবরের শেষ দিন আচমকাই ব্রেনস্ট্রোক হয় তাঁর। দীর্ঘ দিন হাসপাতালে চলে লড়াই, ২০ নভেম্বর সব শেষ। মেয়ে ফেরেননি, তবে ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানোর মরিয়া চেষ্টায় শর্মা পরিবার। সব ঐন্দ্রিলারা ভাল থাকুন, যুদ্ধে জিতে ফিরুন, এই কামনা তাঁদের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *