December 22, 2023 - 24 Ghanta Bangla News
Home

আরও আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের, না হলে রেড কার্ড

আগের থেকে আরও ১০ মিনিট আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের। না ঢুকলে পড়বে লাল কালির দাগ। শুক্রবার নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। এখন ১০টা ৫০ মিনিটে স্কুলে ঢুকতে হয় শিক্ষকদের। তারপর স্কুলে প্রবেশ করলে লাল কালি পড়ে। নতুন নিয়মে ১০টা ৪০ মিনিটের পর স্কুলে ঢুকলে লাল কালি পড়বে অর্থাৎ ‘লেট’ হিসাবে […]

Home

গ্যাস-আধার লিঙ্ক করাতে 200 টাকা, মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

কৃষ্ণনগরে বাড়ি রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের। তাঁর স্ত্রী সোমা বিশ্বাসের নামে অভিযোগ উঠেছে। সোমাদেবীর কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় গ্যাস সার্ভিস সেন্টার। তিনিই এর লাইসেন্স হোল্ডার। অভিযোগ, এখানেই বুধবার আধারের লিঙ্ক করাতে এলে ২০০ টাকা দাবি করা হয়। অভিযোগ, ২০০ টাকা নিয়ে পাইপ ধরিয়ে দেওয়া হচ্ছে। যাঁর দরকার নেই, তাঁকে বলা হচ্ছে এরপর সার্ভিস দেওয়া হবে না। এ […]

Home

আদালতে স্বীকার করে নিল SSC, ৩ পরীক্ষায় সাড়ে ৮ হাজার পদে নিয়োগ দুর্নীতি

তিনটি পরীক্ষার নিয়োগে সাড়ে ৮ হাজার পদে দুর্নীতি, শিক্ষায় নিয়োগে ব্যাপক দুর্নীতি, ওমআর শিটে কারচুপি, পরীক্ষায় অতির্কিত নম্বর পাইয়ে দেওয়ার ভুরি ভুরি অভিযোগে এনেছেন চাকরিপ্রার্থীরা। স্কুলে শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদে সাড়ে ৮ হাজার নিয়োগে অনিয়ম হয়েছে। শুক্রবার হাইকোর্টে দেওয়া রিপোর্ট মেনে নিল খোদ স্কুল সার্ভিস কমিশন।

Home

ট্রেনের টিকিট হারালে কোথায় রিপোর্ট করবেন?

টিকিট হারালে স্টেশনের পিআরএস সুপারভাইজারের কাছে জানাতে হবে। সেই সঙ্গে অবশ্যই কোনও প্রমাণ দিতে হবে যে হারানো টিকিটটি আপনারই ছিল। পিআরএস সুপারভাইজার সেই জন্য টিকিটের বিবরণ সংক্রান্ত কিছু প্রশ্ন করে কনফার্ম করবেন যে সত্যিই আপনি টিকিট কেটেছিলেন। তার ভিত্তিতেই কখনও ডুপ্লিকেট টিকিট বা ই-টিকিট দেওয়া হয়ে থাকে। তবে, সবক্ষেত্রেই সামান্য কিছু মাশুল দিতে হবে। এই […]

Home

ডেটলাইন অস্বীকার করলেন ব্রাত্য

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর নিয়োগ সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ার বিষয়ে আশাবাদী চাকরিপ্রার্থীরা। জানালেন, তাঁরা আগামী ১ ফেব্রুয়ারির মধ্যেই নিয়োগের নিশ্চয়তা তাঁদের কাছে চলে আসবে বলে আশ্বাস মিলেছে বিকাশ ভবন থেকে। যদিও শিক্ষামন্ত্রী ওই সময়সীমার কথা মানতে চাননি। তিনি জানান, এটি জটিল একটি বিষয়। তাই দিনক্ষণ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে দ্রুত নিয়োগের […]

Home

করোনা: ফের মৃত্যু, আক্রান্ত প্রায় ৩ হাজার

গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হল। মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৭-এ। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছিল। কেরলে মৃত্যু হয়েছিল ৩ জনের, কর্নাটকে দুজন এবং পঞ্জাবে একজনের। নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন আরও ৩২৮ জন। কেরল থেকেই ২৬৫ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। বর্তমানে […]

Home

বাংলায় ফের করোনা আক্রান্ত ৮

বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও একজন। জানা গিয়েছে, বেলভিউ নার্সিংহোমে ভর্তি দক্ষিণ কলকাতার মিডলটন রো এর বাসিন্দা। তিনি ৩ ডিসেম্বর গুলেনবেরি সিনড্রোম নিয়ে ভর্তি হন হাসপাতালে। জ্বর না কমায় কোভিড টেস্ট করা হয়। ফল পজিটিভ আসে। গতকাল রাতে এক শিশু সহ তিন জনের শরীরে মিলেছে করোনা। আমরি হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় গত ৫ […]

Home

মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন কেজরির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদন খারিজ করে দিয়েছিল আদালতের সিঙ্গল বেঞ্চ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সুনিতা আগরওয়াল এবং বিচারপতি অনিরুদ্ধ মায়ীর ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১১ জানুয়ারি ওই মামলার শুনানি হবে।

Home

কমে গেল রান্নার গ্যাসের দাম

ক্রিসমাস ও নতুন বছর উদযাপনের আগে বড়সড় স্বস্তি। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৯.৫০ টাকা কমানো হয়েছে। আজ, শুক্রবার কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম কমে হয়েছে ২০০৬ টাকা। দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে ১৭৫৭ টাকায়। যদিও ১৪.২ গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। এই দাম কমানোর সিদ্ধান্তকে ভোটের আগের মাস্টারস্ট্রোক হিসাবে দেখছে […]