December 14, 2023 - 24 Ghanta Bangla News
Home

রাজ্যের সব মাদ্রাসা বন্ধ করে বদলে ফেলা হবে এবার স্কুলে

বৃহস্পতিবার অসমের স্কুল শিক্ষা দফতরের তরফে ঘোষণা করা হয়েছে, রাজ্যের ১২৮১টি মাদ্রাসাকে বদলে ফেলা হল। এবার থেকে সব মাদ্রাসাকে মিডল ইংলিশ স্কুল হিসাবে গণ্য করা হবে। অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু এক্স হ্যান্ডেলে লিখেছেন, সমস্ত মাদ্রাসাকে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অসমের আওতায় আনা হচ্ছে। এরপরই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই ধরনের অনুমোদনহীন মাদ্রাসার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে […]

Home Politics

লোকসভায় হামলাকাণ্ডে ধৃত ৪ জনের ৭ দিনের পুলিশ হেফাজত

লোকসভায় হানাকাণ্ডে ধৃত চার জনকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার বিকেলে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে চার অভিযুক্ত মনোরঞ্জন ডি, সাগর শর্মা, নীলম ও আনমোল শিন্ডেকে হাজির করেছিল দিল্লি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানান দিল্লি পুলিশের আইনজীবী। তা মঞ্জুর করেন বিচারক। জানিয়ে দেন, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে পুলিশি হেফাজতের মেয়াদ […]

Sports

অনবদ্য রেকর্ড গড়লেন সূর্যকুমার

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ব্যাট করতে নেমে অনবদ্য রেকর্ড গড়লেন সূর্যকুমার যাদব। আন্তর্জাতিক টি২০-তে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ভারতীয় ব্যাটারদের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ‘স্কাই’। কেরিয়ারের ৫৭তম ইনিংস খেলতে নেমে ১২২-এর বেশি ছক্কা হাঁকিয়েছেন সূর্য। টপকে গিয়েছেন বিরাট কোহলিকে (১০৭ ইনিংসে ১১৭টি ছক্কা)। ১৮২টি ছক্কা হাঁকিয়ে তালিকার শীর্ষে রয়েছেন রোহিত শর্মা।

Sports

আইসিসি-কে বুড়ো আঙুল, অন্যভাবে প্যালেস্টাইনকে সমর্থন খোয়াজার

আইসিসি-র বিরুদ্ধে গিয়ে প্যালেস্টাইনের প্রতি সমর্থন জানিয়ে আর্মব্যান্ড পরে টেস্ট খেলতে নামলেন উসমান খোয়াজা। আগেই এই পরিকল্পনা করেছিলেন অজি ব্যাটার। ঠিক করেছিলেন ‘স্বাধীনতা আসলে মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ এমন বার্তা সম্বলিত জুতো পরে খেলতে নামবেন। আইসিসি এনিয়ে না করায় অন্যভাবে সেই কাজ করলেন তিনি। জুতোয় স্ট্র্যাপ বেঁধে নামেন তবে কালো আর্মব্যান্ড পরে জানান তাঁর […]

Kolkata

২৮ দিনের নাতনিকে বিক্রি করলো দাদু, আনন্দপুরে ফের শিশু বিক্রির চক্র!

আনন্দপুরে ফের শিশু বিক্রি চক্রের পর্দাফাঁস। ৩০ হাজার টাকায় নিজের নাতনিকে বিক্রির অভিযোগে গ্রেফতার হলেন দাদু ও সৎ দিদিমা-সহ মোট ৫ জন। উদ্ধার করা হয়েছে ২৩ দিনের সদ্যোজাতকে। বুধবার রাতে শিশুসন্তান নিখোঁজ বলে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন মা। তদন্তে নেমে দাদু এবং সৎ দিদিমার বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। তারপরেই তাদের গ্রেফতার করে পুলিশ। পাওয়া […]

Sports

দক্ষিণ আফ্রিকায় হয়তো খেলতে পারবেন না মহম্মদ শামি

মহম্মদ শামি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের হয়তো খেলতে পারবেন না। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় পেসার গোড়ালির চোটে ভুগছেন, এবং তাই টেস্ট দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকায় যাবেন না। অধিনায়ক রোহিত শর্মা সহ অন্যান্যরা শুক্রবার, ১৫ ডিসেম্বর জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। তবে ৩৩ বছর বয়সী বাংলার অভিজ্ঞ পেসার তাদের মধ্যে থাকবেন না।

Home Kolkata

হাই কোর্টের নির্দেশ কলকাতায় বাতিল হচ্ছে ২৫০০ বাস!

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ১৫ বছরের ঊর্ধ্বে কোনও বাস শহরে চালানো যাবে না। সেই নির্দেশ অনুযায়ী আগামী বছরের ৩১ জুলাইয়ের মধ্যে কলকাতায় প্রায় আড়াই হাজার পুরনো বাসকে বসিয়ে দেওয়া হচ্ছে বলে খবর। বর্তমানে শহরে যে সংখ্যক বাস চলে বাতিলের তালিকা অর্ধেক বলেও খবর পাওয়া যাচ্ছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হতে পারে বলে আশঙ্কা। […]

Politics

অর্জুন এখনও মনে প্রাণে বিজেপি, দলীয় সাংসদের বিরুদ্ধে তোপ TMC বিধায়কের

তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে সাংসদ অর্জুন সিংয়ের দ্বন্দ্বে সরগরম শিল্পাঞ্চল। ফের সাংবাদিক সম্মেলন সোমনাথ শ্যামের কথায়, ‘তৃণমূলের জন্মলগ্ন থেকে উনি দলের সঙ্গে যুক্ত থাকার কথা বলছেন। তাহলে উনি বিজেপিতে গেলেন কেন? আবার ফিরেও আসলেন কেন? মামলার ভয়ে? অসমের মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, ও-তো মামলার ভয়ে তৃণমূলে যোগ দিয়েছে। মন, প্রাণ যে এখনও বিজেপিতেই রয়েছে […]

Politics

সাসপেন্ড লোকসভার ১৫ সাংসদ! কে কে শাস্তি পেলেন?

স্মোক-ক্যান হামলাকাণ্ডে অসংসদীয় আচরণের অভিযোগে ১৫ জন বিরোধী সাংসদকে চলতি শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, ওই হামলার পর কেন্দ্রের জবাব চেয়ে লোকসভা এবং রাজ্যসভায় হট্টগোল করেন তাঁরা। উল্লেখ্য, অসংসদীয় আচরণের অভিযোগে রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে। একই অভিযোগ সংসদের শীতকালীন অধিবেশেন থেকে সাসপেন্ড করা হয়েছে ৫ কংগ্রেস সাংসদকেও।

Sports

ভারত ছেড়ে চলে যেতাম, বিশ্বকাপে ‘সজদা’ সেলিব্রেশন নিয়ে তোপ শামির ?

ভারতীয় বলেই খেলার মাঠে সজদা করতে গিয়েও থেমে যেতে হয়েছে মহম্মদ শামিকে, এমনটাই দাবি ছিল পাকিস্তানিদের একাংশের। সেই বিতর্কে মুখ খুললেন শামি। বলেছেন, ‘সজদা করতে চাইলে তো কেউ বাধা দিতে পারে না। আমার ধর্ম পালনে কেউ বাধা দেবে না। আমিও কারও ধর্ম পালনে বাধা দেব না। সজদা করার জন্য অনুমতি নিতে হলে আমি ভারতে থাকতাম […]