December 13, 2023 - 24 Ghanta Bangla News
Politics

মধ্য প্রদেশের ১৯তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন যাদব

বুধবার মধ্যপ্রদেশের ১৯তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি বিধায়ক মোহন যাদব। শিবরাজ সিং চৌহানের বদলে তাঁকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন জগদীশ দেওড়া ও রাজেন্দ্র শুক্লা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা।

Sports

শেষ মুহূর্তে ব্যারেটোর গোলে জয় মহামেডানের

বুধবার আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সাদা-কালো শিবির ঘুরে দাঁড়াল।শেষ মুহূর্তের গোলে মহামেডান স্পোর্টিং ১-০ গোলে হারাল নামধারী ফুটবল ক্লাবকে। এদিনের জয়ের ফলে ৯ ম্যাচ খেলে মহামেডান স্পোর্টিংয়ের পয়েন্ট ২৩। পয়েন্ট তালিকায় শীর্ষেই রইল আন্দ্রে চেরনিশভের ছেলেরা। পঞ্জাবের দলটি অবশ্য আই লিগে ভালো জায়গায় নেই। গোয়ান উইঙ্গার ব্যারেটো প্রায় শেষ মিনিটে গোল করে মহামেডান স্পোর্টিংকে ৩ […]

Home Kolkata

নতুন বছরে এই তিন রাশির ব্যক্তিদের হাতে প্রচুর টাকা আসবে

বৈদিক পঞ্জিকা অনুসারে নতুন বছরের গোড়াতেই মকর রাশিতে গঠিত হতে চলেছে ত্রিগ্রহী যোগ। মকর রাশিতে মঙ্গল, সূর্য ও বুধের যুতিতে এই যোগ গঠিত হবে। ২০২৪ সালে এই ত্রিগ্রহী যোগের শুভ প্রভাবে লাভবান হবেন ৩ রাশির জাতকরা। তাঁদের ভাগ্যে দারুণ চমক লাগতে চলেছে।আর্থিক সাফল্যের পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা, আটকে থাকা কাজ, নতুন গাড়ি বা নতুন সম্পত্তি কিনতে […]

Home Kolkata

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা দুষ্কৃতীদের। জানা গিয়েছে, ওই ব্যক্তি তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের জামাই। আহতের নাম তন্ময় সরকার। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার দেওখন্ডা এলাকায়। গত গ্রাম পঞ্চায়েত ভোটে তন্ময় তাঁর শ্বশুর দেবকুমার সরকারের হয়ে প্রচার করেছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রতীকে তিনি জয়ীও হন দেবকুমার। অভিযোগ, এরপর থেকেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তন্ময়কে হুমকি দিচ্ছিল […]

Home Politics

BJP-র জরুরি বৈঠকে গরহাজির লকেট, দলের ভিতরেই নানা জল্পনা,

মঙ্গলবার রাজ্য বিজেপির সল্টলেক দফতরে জরুরি সাংগঠনিক বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। সংসদে অধিবেশন চললেও কলকাতা এসেছেন রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সব রাজ্য নেতাদের বৈঠকে যোগ দিতে বলা হলেও আসেননি অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। আর তা নিয়েই রাজ্য বিজেপিতে নানা জল্পনা। কারণ, ইদানিংকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে গরহাজির […]