কলকাতা: রঞ্জি ট্রফির শুরুটা আরও ভালো হতে পারতো বাংলার। অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে এ বারের রঞ্জি অভিযান শুরু হয়েছে। অভিষেককারী ওপেনার সৌরভ পাল, আর এক তরুণ তরুণ ব্যাটার অভিষেক পোড়েলের হাফসেঞ্চুরি। অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারের সেঞ্চুরি। প্রথম ইনিংসে ৪০০ প্লাস রান করেছিল বাংলা। দ্রুত প্রতিপক্ষর তিন উইকেটও ফেলে দেয়। প্রত্যাশা ছিল প্রথম ইনিংসে লিড নিতে পারবে বাংলা। […]