Sandeshkhali: বাড়িতে অস্ত্র কে রেখেছে? আবু তালেবের স্ত্রী খুললেন মুখ... - Bengali News | Sandeshkhali Case CBI visit abu taleb house talk to his wife - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali: বাড়িতে অস্ত্র কে রেখেছে? আবু তালেবের স্ত্রী খুললেন মুখ… – Bengali News | Sandeshkhali Case CBI visit abu taleb house talk to his wife

Spread the love

আবু তালেবের স্ত্রী। Image Credit source: TV9 Bangla

সন্দেশখালি: শনিবার ফের সন্দেশখালিতে সিবিআইয়ের টিম। এক মহিলা আধিকারিক নিয়ে এদিন তদন্তকারীদের ওই দল যায়। সূত্রের খবর, আবু তালেবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এদিন বিকালে আগারহাটি পঞ্চায়েতের মল্লিকপাড়ায় পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। আবু তালেবের বাড়ির সামনে পৌঁছয় তাঁরা। সে সময় বাড়ি বাইরে থেকে তালা দেওয়া ছিল।

কিছুক্ষণ পরই আবু তালেবের স্ত্রী বাড়িতে এসে পৌঁছন বলে খবর। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআইয়ের টিম। সূত্রের খবর, শুক্রবার সিবিআই এলাকায় ঢোকার আগেই মল্লিকপাড়ার বাড়ি থেকে বেরিয়ে যান আবু তালেব।

এদিন আবু তালেবের স্ত্রীকে এদিন গতকালের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার যা বলার সিবিআইকে বলেছি। স্যরদের বলেছি। আমি আর কাউকে বলতে পারব না।” তবে তালেব-পত্নীর দাবি, শেখ শাহজাহানকে তিনি চেনেন না। তাহলে শেখ শাহজাহানের পরিচয়পত্র তাঁদের বাড়িতে কেন? উত্তরে আবু তালেবের স্ত্রী বলেন, “জানি না।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *