ইনভেস্টর ইস্যুর মাঝে বিরাট ধাক্কা, এ বার ব্যানড মহামেডান
FIFA-র নিয়মের কারণে আগামী ১ জানুয়ারি ২০২৭-এর আগে এই ফুটবলারদের সরকারিভাবে নথিভুক্ত করিয়ে খেলানো সম্ভব হবে না। ফলস্বরূপ, কলকাতা ফুটবল লিগের (CFL) গুরুত্বপূর্ণ ‘সুপার সিক্স’ পর্ব, ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড এবং আই লিগের শুরুর দিকের অন্তত তিনটি ম্যাচে এই নবাগতদের ছাড়াই মাঠে নামতে হবে সাদা-কালো ব্রিগেডকে। তবে তাঁরা ম্যাচে নামতে না পারলেও দলের সার্বিক প্রস্তুতির স্বার্থে দ্রুত স্কোয়াডের সঙ্গে স্বাভাবিক অনুশীলন শুরু করবেন।
লগ্নিকারী জট কাটারও আশ্বাস
মাঠের বাইরে এই প্রশাসনিক ধাক্কার পাশাপাশি ক্লাবের লগ্নিকারী সমস্যাও দ্রুত মিটে যাবে বলে আশ্বস্ত করেছেন সচিব। দল পরিচালনার এমন কঠিন সময়ে দাঁড়িয়েও সমর্থকদের আশাহত না হওয়ার বার্তা দিয়ে বর্তমান কমিটি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। তবে মরশুমের শুরুতেই অভ্যন্তরীণ কাদা ছোড়াছুড়ি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জোড়া ধাক্কায় মহমেডান সমর্থকদের উদ্বেগ যে আরও কয়েক গুণ বেড়ে গেল, তা বলাই বাহুল্য।