‘আরও চমক আসছে...’, শাড়িজুড়ে ‘উত্তম’ স্মৃতি, মহানায়কের শতবর্ষের সাজ নিয়ে কী বললেন ঋতুপর্ণা? - 24 Ghanta Bangla News
Home

‘আরও চমক আসছে…’, শাড়িজুড়ে ‘উত্তম’ স্মৃতি, মহানায়কের শতবর্ষের সাজ নিয়ে কী বললেন ঋতুপর্ণা?

Spread the love

মহানায়কের সঙ্গে কাজ করতে না পারার আক্ষেপ তাঁর মধ্যে রয়েছে। তবে উত্তম কুমারের ইন্ডাস্ট্রির তিনিও একজন, এটা ভেবেই গর্বিত ঋতুপর্ণা। তাঁর কথায়, ‘মহানায়কের সঙ্গে কাজের সৌভাগ্য তো আমার হয়নি। সেই আক্ষেপ আজীবন থেকে যাবে। তবে একটা ছোট্ট ঘটনা মনে আছে। খুব ছোট তখন আমি। যে দিন মহানায়কের মৃত্যু সংবাদ এসেছিল সে দিন বোধহয় প্রতিটা বাড়িতে রান্না বন্ধ হয়ে গিয়েছিল। মনে হয়েছিল গোটা পৃথিবী যেন কাঁদছে। অথচ, এখনও মনে আছে, লড়ির উপরে তাঁকে শুইয়ে রাখা। চারিদিকে সবাই ‘গুরু’, ‘গুরু’ বলে চিৎকার করছে। ওই অভিজ্ঞতাটুকুই শুধু থেকে যাক হৃদয়ে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *