ইমরান ইস্যুতে চাপে PCB, চ্যাপেল-কামিন্সের উদ্বেগের মাঝে সরব খোয়াজা - 24 Ghanta Bangla News
Home

ইমরান ইস্যুতে চাপে PCB, চ্যাপেল-কামিন্সের উদ্বেগের মাঝে সরব খোয়াজা

Spread the love

সম্প্রতি একটি ভিডিয়োতেও ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হুইলচেয়ারে বসে থাকতে দেখেছেন বলে জানান চ্যাপেল। সেই ভিডিয়ো দেখে তাঁর শারীরিক অবস্থা নিয়ে আরও উদ্বিগ্ন হন তিনি। চ্যাপেলের কথায়, ‘এই মুহূর্তে ওর অবস্থার উন্নতি হচ্ছে না। ওর শারীরিক পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন। তবে কয়েক দিন আগে একটি ভিডিয়ো দেখেছি। মনে হয়েছে, সেটি হাসপাতালে যাওয়ার সময়ের ভিডিয়ো। ওকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছিল। ওকে একেবারেই সুস্থ দেখাচ্ছিল না। আগের মতো শক্তিশালীও মনে হয়নি। এমন কী ঠিকমতো চলাফেরা করতেও পারছে বলে মনে হয়নি।’

চ্যাপেলের পাশে দাঁড়ালেন কামিন্স

চ্যাপেলের বক্তব্য প্রকাশ্যে আসার পর তাঁকে সমর্থন করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। ইমরানকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার দাবিতে যে প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কেরা সরব হয়েছেন, তাঁদেরও সমর্থন করেছেন কামিন্স। নিজের এক্স হ্যান্ডলে কামিন্স লেখেন, ‘গ্রেগ চ্যাপেল এবং অন্য প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কদের বক্তব্যকে আমি সমর্থন করছি। আদালতের নির্দেশে যে চিকিৎসাজনিত পরীক্ষা হওয়ার কথা, সেটি যেন ঠিক মতো হতে দেওয়া হয়। তাঁর পরিবারের লোকজনকেও যেন দেখা করতে দেওয়া হয়। ইমরান খান যে সম্মান পাওয়ার যোগ্য, তাঁর সঙ্গে সে ভাবেই আচরণ করা উচিত।’

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যেই ২২ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক আবার তাঁর যথাযথ চিকিৎসার দাবি জানিয়েছেন। তাঁদের মধ্যে ভারতের একাধিক প্রাক্তন অধিনায়কও রয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *