সলমন খানের ওয়েট লস ডায়েট ও এক্সারসাইজ
কী ধরনের ডায়েট মেনে চলেন সলমন খান?
অতীতের এক সাক্ষাৎকারে সলমন খান নিজের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছিলেন। অভিনেতা প্রোটিনে ভরপুর ডায়েট ফলো করেন। সারাদিন মাত্র ১ চামচ ভাত খান ভাইজান। সঙ্গে কোনও রুটি বা সিদ্ধ খাবার কিছুই থাকে না। অভিনেতা বলেন, ‘খাবার যতই সুস্বাদু হোক, আমি চামচ-ই ভাত নেব। এরপরে যে প্রোটিনই আমার দরকার, আপনি চেষ্টা করি সেটা ওই এক চামচ ভাত দিয়েই খাওয়ার’।
তবে ভাইজান যে সব খাবার খেতে ভালোবাসেন, তার সঙ্গে কখনও আপস করেন না। তিনি বলেন, ‘প্রতিদিনই ‘চিট ডে’।’ কিন্তু তারপরেই তিনি জিমে গিয়ে ২০ মিনিট কাটিয়ে আসেন। অতিরিক্ত ক্যালোরি নিমেষের মধ্যে ঝরিয়ে ফেলেন সলমন।