কষ্টের লগ্নিতে চাপবে ক্যাপিটাল গেনস ট্যাক্স, এই অঙ্ক জানেন তো?
এরপরে আসুন রিটার্ন-এর খুঁটিনাটিতে। মনে রাখবেন, রিটার্ন ফর্ম ঠিক করার মতোই জরুরি সঠিক সেকশন মেনে তার ফাইলিং। নিজে না জানলে, বিশেষজ্ঞের পরামর্শ নিন, কিন্তু ভুল সেকশনে যেন রিটার্ন জমা না হয়। যেমন ধরুন, শেয়ার থেকে এলটিসিজি দেখানোর হলে আপনি যদি U/s 112 না লিখে EU/s 112A লেখেন, সেক্ষেত্রে আপনি বার্ষিক ১.২৫ লক্ষ টাকার ‘ছাড়’ কিন্তু পাবেন না। শেয়ার ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে ক্যাপিটাল গেনস হিসেব না জানা থাকলে, অবশ্যই যিনি জানেন, তাঁকে দিয়ে হিসেব করান। কারণ এই ‘অ্যাসেট’-এর জন্য ‘গ্র্যান্ডফাদারিং অফ কস্ট’-এর হিসেব কষতে হবে। না হলে কস্ট-এর জন্য আপনার কষ্ট বাড়তে পারে অনেক। শুধুমাত্র ব্রোকারের থেকে প্রাপ্ত ইয়ারলি স্টেটমেন্ট-এর উপর অন্ধ ভাবে ভরসা করে অঙ্ক কষতে যাবে না।