প্রাক্তনকে ভুলতে পারেনি ‘মুসাফির ক্যাফে’-র চন্দর, এটা ঠিক? কী মনে করেন বিক্রান্ত ম্যাসি?  - 24 Ghanta Bangla News
Home

প্রাক্তনকে ভুলতে পারেনি ‘মুসাফির ক্যাফে’-র চন্দর, এটা ঠিক? কী মনে করেন বিক্রান্ত ম্যাসি? 

Spread the love

বিক্রান্ত জানান, তিনি বা তাঁর স্ত্রী শীতল— কেউই নিজেদের প্রাক্তন সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রাখেন না। তিনি বলেন, ‘প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব আমার কাছে রেড ফ্ল্যাগ। আমি বা শীতল কেউই আমাদের প্রাক্তনদের সঙ্গে বন্ধু নই। এমন নয় যে বন্ধুত্ব করতে চাই না, কিন্তু আমাদের স্বভাবই এমন যে সেই সম্পর্ক আর বজায় থাকেনি।’

বিক্রান্তের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ব্যাপক চর্চার কারণ হয়ে  দাঁড়িয়েছে। যদিও তিনি কারও ব্যক্তিগত সিদ্ধান্তের সমালোচনা করেননি, তবে নিজের সম্পর্কের ক্ষেত্রে এটি যে তাঁর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, সেটাই স্পষ্ট করেছেন।

বিক্রান্ত আরও জানান, তিনি এবং শীতল কখনও তাঁদের সম্পর্ক লুকিয়ে রাখেননি। কারণ শুরু থেকেই তাঁরা জানতেন, এই সম্পর্ককে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। 

অভিনেতার মতে, ‘যাঁরা দীর্ঘদিন সম্পর্কে থেকেও সেটিকে কোনও নাম দিতে চান না বা বন্ধু-পরিবারের কাছ থেকে লুকিয়ে রাখেন, সেটা আমার কাছে কিছুটা সন্দেহজনক মনে হয়। যদি চার-পাঁচ বছর একসঙ্গে থাকার পরও সম্পর্কের কথা প্রকাশ করতে না চান, তাহলে সেখানে প্রশ্ন থেকেই যায়।’

এক দশকের বেশি সময়ের সম্পর্ক

প্রসঙ্গত, বিক্রান্ত ম্যাসি ও শীতল ঠাকুরের সম্পর্কের শুরু প্রায় এক দশক আগে। ২০১৫ সালে এক কমন বন্ধুর মাধ্যমে তাঁদের প্রথম পরিচয় হয়। পরে ‘Broken But Beautiful’ ওয়েব সিরিজের শুটিংয়ের সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁরা আইনি বিয়ে করেন এবং ১৮ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশে ঐতিহ্যবাহী রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাঁদের কোলজুড়ে আসে ছেলে বর্ধান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *