কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে ‘রামলাল’, যাত্রা শুরু শুক্রবার থেকেই - 24 Ghanta Bangla News
Home

কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে ‘রামলাল’, যাত্রা শুরু শুক্রবার থেকেই

Spread the love

এই সময়, ঝাড়গ্রাম: কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে চলেছে ‘রামলাল।’ স্টেট ট্রান্সপোর্ট অথরিটি থেকে মঙ্গলবার রাস্তায় চলাচলের অনুমতি পেয়েছে রামলাল নামে

বাসটি। বৃহস্পতিবার ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় বাসটিকে। পুজো দেওয়া হয় পুরাতন ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরে। জানা গিয়েছে, আজ শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড় থেকে রামলাল নামে বাসটি ঝাড়গ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে।

লোধাশুলি, মানিকপাড়া, চৌরঙ্গি, কোলাঘাট হয়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে গঙ্গা পেরিয়ে পৌঁছে যাবে বেলেঘাটায়। বেলেঘাটার সিআইটি পর্যন্ত যাবে বাসটি। সাড়ে এগারোটার মধ্যে সেখানে পৌঁছনোর কথা।

শীততাপ নিয়ন্ত্রিত বাসটি জঙ্গলমহলের জনপ্রিয় বুনো হাতি রামলালের নামে হওয়ায় মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এর সঙ্গে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *