Govt School: ৮০,৩৮৫টি স্কুলের অ্যাকাউন্টে মোট ৩০০ কোটি টাকা পাঠাল সরকার, শিক্ষা নিয়ে আমুল পরিবর্তনের পরিকল্পনা | Suvendu Adhikari announcement 300 crore sent to over 80000 govt school
স্কুলগুলিকে অর্থসাহায্য সরকারেরImage Credit: PTI
কলকাতা: কোথাও ছাত্র নেই, কোথাও ছাত্র আছে তো শিক্ষক নেই! সরকারি স্কুলের (Govt School) এমন বেহাল দশার ছবি গত কয়েক বছরে বারবার সামনে এসেছে। সরকার পরিবর্তনের পর সেই শিক্ষার অবস্থার আমুল পরিবর্তনের আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। এবার সরকারি স্কুলগুলিকে অর্থসাহায্য করল রাজ্য সরকার। বুধবার বিকেলেই টাকা ঢুকল স্কুলগুলির অ্যাকাউন্টে।
কম্পোজিট স্কুল গ্র্যান্ট ফান্ডে অর্থ সাহায্য দিল রাজ্য সরকার। এই গ্রান্টে ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার, ৪০ শতাংশ দেয় রাজ্য সরকার। এই টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছিল স্কুলগুলি।
৮০ হাজার ৩৮৫টি সরকারি স্কুলকে অর্থ সাহায্য করার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলেই নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ২৯৬.৬৪ কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলিকে।
সবিস্তারে আসছে…