তথ্য কমিশনের সদস্যপদ ছাড়লেন রাজীবের স্ত্রী
রাজ্যের তথ্য কমিশনের সদস্য ছিলেন প্রাক্তন আইপিএস এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা। মঙ্গলবার রাজ্যপাল আরএন রবির কাছে পদত্যাগপত্র জমা দেন রাজীবের স্ত্রী। প্রশাসন সূত্রে খবর, পদত্যাগের পরে দিল্লি চলে গিয়েছেন সঞ্চিতা। বর্তমানে রাজ্যসভার অধিবেশেনের জন্য রাজধানীতেই আছেন তাঁর স্বামী রাজীব কুমার। এ বার সঞ্চিতার দিল্লি যাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।