Donald Trump: যখন-তখন খুন হতে পারেন! মৃত্যু হলে কী করতে হবে, আগে থেকেই নির্দেশ দিয়ে রাখলেন ট্রাম্প | US President Donald Trump Fearing Death, Says He Left Instruction to Bomb Iran if they Assassinated Him - 24 Ghanta Bangla News
Home

Donald Trump: যখন-তখন খুন হতে পারেন! মৃত্যু হলে কী করতে হবে, আগে থেকেই নির্দেশ দিয়ে রাখলেন ট্রাম্প | US President Donald Trump Fearing Death, Says He Left Instruction to Bomb Iran if they Assassinated Him

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI

ওয়াশিংটন: মৃত্যুভয় পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)? তাঁর আশঙ্কা, তাঁকে খুন করা হতে পারে। ইরানই তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করছে। শঙ্কা এতটাই যে ট্রাম্পকে যদি খুন করা হয়, তাহলে তারপর কী করবে আমেরিকা, সেই নির্দেশ এখন থেকেই দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পকে খুনের প্ল্যান?

শুক্রবার, ১০ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে ইসলামিক রিপাবলিক যদি তাঁকে হত্যা করতে সফল হয়, তাহলে তিনি আধিকারিকদের নির্দেশ দিয়ে রেখেছেন যে ইরানের উপরে যেন বোমাবর্ষণ করা হয়। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে দীর্ঘদিন ধরেই তিনি ইরানের হিট লিস্টে আছেন।

ইরান ধ্বংসের নির্দেশ- 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি দীর্ঘদিন ধরেই ওদের তালিকায় আছি। আমরা এদেরকেই সামলাচ্ছি…আমি আগে থেকেই নির্দেশ দিয়ে রেখেছি, যদি কিছু হয়, তাহলে ওদের (ইরান) উপরে এমন মাত্রায় বোমা বর্ষণ করতে যা আগে কখনও দেখেনি।”

সম্প্রতি ইজরায়েলও ইরানের ট্রাম্পকে খুনের প্ল্যান নিয়ে যে সতর্কবার্তা দিয়েছে, সেই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “না, না,ইজরায়েল কিছু বলেনি। আমি দীর্ঘ সময় ধরেই ওদের তালিকায় এক নম্বরে রয়েছি। এটাই জীবন। আশা করি আপনারা আমায় মিস করবেন।”

ভয়ে দিন কাটাচ্ছেন ট্রাম্প?

প্রসঙ্গত, ইরানের মিলিটারি অফিসার কাশেম সোলেমানিকে হত্যার নির্দেশ দেওয়ার পর থেকেই হিটলিস্টে রয়েছেন ট্রাম্প। ইরানের প্রয়াত সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের শেষকৃত্যে ট্রাম্পের বিশালাকার লেগো মূর্তি তৈরি করে তা শূন্যে ঝুলিয়ে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। দিকে দিকে ‘কিল ট্রাম্প’-র স্লোগান উঠেছে। হামলার আশঙ্কাতেই আঙ্কারা থেকে ন্যাটো সামিট থেকে ফেরার পথে নিজের বিমানও বদলে নিয়েছিলেন ট্রাম্প।

ন্যাটো সামিটেও ট্রাম্প বলেন, “ওদের লিডার আর নেই। তারপর ওরা আরও নতুন নেতৃত্ব তৈরি করেছিল। তারাও নেই। এখন আবার নতুন লিডার তৈরি করেছে। ওরাও হয়তো আর থাকবে না, কে বলতে পারে। আর কী জানি, আমিও হয়তো থাকব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *