কলকাতা পুলিশে ফের রদবদল, একাধিক থানায় মহিলা ওসি
ফের কলকাতা পুলিশে রদবদল। এক সঙ্গে বদল হলেন ৩৩ জন ইন্সপেক্টর। তাঁদের মধ্যে শহরের প্রায় কুড়িটি থানার ওসিকে বদল করেছে লালবাজার। একাধিক থানার ওসি হয়েছেন মহিলা। সেই সঙ্গেই বেশ কয়েক জন মহিলা ইন্সপেক্টরকেও বদলি করে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই বদলির নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয়কুমার নন্দা।