পাঞ্জাব এফসি ছেড়ে ইস্টবেঙ্গলে ড্যানি রামিরেজ, লাল-হলুদ মাঝমাঠে বাড়ল শক্তি - 24 Ghanta Bangla News
Home

পাঞ্জাব এফসি ছেড়ে ইস্টবেঙ্গলে ড্যানি রামিরেজ, লাল-হলুদ মাঝমাঠে বাড়ল শক্তি

Spread the love

এক বছরের চুক্তিতে স্প্যানিশ মিডফিল্ডার ড্যানি রামিরেজকে দলে নিল ইস্টবেঙ্গল। পাঞ্জাব এফসিতে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার লাল-হলুদের মাঝমাঠে বড় ভরসা তিনি।

বাবান আদক, কলকাতা: গত মরশুমে পাঞ্জাব এফসির হয়ে মাঝমাঠে ফুল ফোটানো স্প্যানিশ ফুটবলার ড্যানি রামিরেজকে এবার তুলে নিল ইস্টবেঙ্গল (East Bengal)। এক বছরের চুক্তিতে এই দুরন্ত স্প্যানিশ প্লেমেকারকে দলে টেনে নতুন মরশুমের আগে মাঝমাঠের শক্তি অনেকটাই বাড়িয়ে নিল লাল হলুদ ব্রিগেড।

Also Read | জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

২০০৮ সালে খোদ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমিতে তাঁর ফুটবলের হাতেখড়ি। রিয়াল মাদ্রিদ ‘সি’ দলের হয়ে সিনিয়র কেরিয়ার শুরু করে ভ্যালেন্সিয়া বি, গেটাফে বি এবং ইন্টারন্যাসিওনাল দে মাদ্রিদের মতো পরিচিত ক্লাবে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। তবে স্পেনের গণ্ডি পেরিয়ে পোল্যান্ডে গিয়ে আসল ম্যাজিক দেখান এই স্প্যানিশ মিডফিল্ডার। সেখানে লেচ পোজনান এবং এলকেএস লজ-এর মতো প্রথম সারির ক্লাবে খেলার পাশাপাশি, পোল্যান্ডের শীর্ষ লিগ ‘একস্ট্রাক্লাসা’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেন তিনি।

Also Read | ভোজিনহাই কি হতে চলেছেন জামশেদপুরের নতুন ‘দেওয়াল’? চলছে জোর জল্পনা

ভারতীয় ফুটবলে তাঁর আগমন ঘটে অক্টোবর ২০২৫-এ। আইএসএল-এ পাঞ্জাব এফসিতে যোগ দিয়ে গত মরসুমে (২০২৫-২৬) নিজের জাত চিনিয়েছেন ড্যানি। মাঝমাঠে তাঁর চমৎকার ক্রিয়েটিভিটি, দুরন্ত ড্রিবলিং, দূরপাল্লার জোরালো শট এবং নিখুঁত পাসিং বা ক্রসিং প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার বোকা বানিয়েছে। এছাড়া ডেড বল স্পেশালিস্ট হিসেবে ফ্রি কিক এবং কর্নার নেওয়ার ক্ষেত্রেও তিনি দারুণ পারদর্শী।

Also Read | শক্তিশালী মাঝমাঠ! তিন বছরের চুক্তিতে লাল-হলুদে বরিস সিং

পাঞ্জাবের জার্সিতে বল পায়ে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছিলেন, এবার সেই একই ম্যাজিক ইস্টবেঙ্গলের জার্সিতে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন সমর্থকরা। নতুন অধ্যায়ের শুরুতে ক্লাবের কোটি কোটি মানুষের এখন একটাই প্রত্যাশা মাঠে নেমে লাল হলুদ ব্যাজের সম্মান রক্ষার্থে ড্যানি তাঁর সেরাটা নিংড়ে দিন এবং নিজের রক্ত ঘাম এক করে ইস্টবেঙ্গলের ক্লাবের ইতিহাসে নিজের নাম চিরকালের জন্য স্বর্ণাক্ষরে লিখে রাখুন!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *