‘অপরাধীদের স্থান জেলে নয়তো আকাশের উপরে’, বিরোধীদের মন্তব্যে পাল্টা শমীক
শমীক বিজেপির অবস্থান স্পষ্ট করে দিলেও তৃণমূলের কালীঘাট শিবির, সিপিএম, কংগ্রেস, নকশালপন্থী সংগঠনগুলি ঘটনার তীব্র সমালোচনা করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও তৃণমূলের কালীঘাট শিবিরের সাংসদ মহুয়া মৈত্র বলেন, ‘এটা রুল অফ ল নয়–– এটা রুল অফ জঙ্গল। পশ্চিমবঙ্গ এখন উত্তরপ্রদেশ–২ হয়েছে। প্রভাস মণ্ডল পুলিশ কাস্টডিতে থাকার সময়ে রাজা বলে একজনের নাম করেছিল। এটা পুলিশের দায়িত্ব যাতে ওই অভিযুক্তের কিছু না হয়, কারণ তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি।’