‘রাজনৈতিক ফোনের ভিত্তিতে...’, বালোগান লালকার্ড বিতর্কে FIFA-কে তোপ UEFA, ব্লাটারের - 24 Ghanta Bangla News
Home

‘রাজনৈতিক ফোনের ভিত্তিতে…’, বালোগান লালকার্ড বিতর্কে FIFA-কে তোপ UEFA, ব্লাটারের

Spread the love

উয়েফার দাবি, ‘ফোলারিন বালোগানকে লালকার্ড দেখানোর পর যে এক ম্যাচের নির্বাসন কার্যকর হওয়ার কথা ছিল, সেটি এক বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত ফিফা নিয়েছে। আমাদের মতে, এই সিদ্ধান্ত ফুটবলের নিয়মকানুনের ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক একটি নজির তৈরি করেছে।’

সঙ্গে তারা যোগ করেছে, ‘অন্য সব খেলার মতো ফুটবলও নির্দিষ্ট নিয়মের উপর দাঁড়িয়ে থাকে। সেই নিয়মই প্রতিযোগিতাকে সবার জন্য সমান, সৎ এবং স্বচ্ছ রাখে। কিছু ক্ষেত্রে নিয়ম ব্যাখ্যার সুযোগ থাকতে পারে, কিন্তু এই ঘটনায় সেই সুযোগ নেই। লালকার্ড দেখার পর অন্তত এক ম্যাচের নির্বাসন বাধ্যতামূলক। এটি কারও ইচ্ছা বা বিশেষ সিদ্ধান্তের বিষয় নয়। ফুটবলের নিয়মের মধ্যেই এটি স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে। তাই এর ব্যতিক্রম করা উচিত নয়, বিশেষ করে এমন একটি টুর্নামেন্টের মাঝপথে, যেখানে একই পরিস্থিতিতে অন্য ফুটবলাররা নিয়ম মেনে নির্বাসন ভোগ করেছেন।’

ক্ষুব্ধ ব্লাটার, প্রশ্ন তুললেন তুচেল

ফিফার প্রাক্তন প্লেসিডেন্ট সেপ ব্লাটার (Sepp Blatter) এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তাঁর কথায়, ‘রাজনৈতিক ফোনকলের ভিত্তিতে লালকার্ডের সিদ্ধান্ত বদলানো যায় না। নিয়ম, প্রমাণ এবং স্বাধীন সংস্থার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত হওয়া উচিত। ফুটবল কখনও রাজনৈতিক শক্তির খেলাঘর হতে পারে না।’ বেলজিয়াম ফুটবল সংস্থাও এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে। তাদের দাবি, বিশ্বকাপের অন্য সব ফুটবলার লালকার্ডের শাস্তি ভোগ করেছেন, সেখানে বালোগানের ক্ষেত্রে আলাদা নিয়ম প্রয়োগ করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *