Mid-Day-Meal: ওজন মেসিন নিয়ে আসতেই সব রহস্য ফাঁস, মিড-ডে-মিলে কী হচ্ছিল? | Allegations have been raised regarding the supply of insufficient rice for the mid day meal - 24 Ghanta Bangla News
Home

Mid-Day-Meal: ওজন মেসিন নিয়ে আসতেই সব রহস্য ফাঁস, মিড-ডে-মিলে কী হচ্ছিল? | Allegations have been raised regarding the supply of insufficient rice for the mid day meal

Spread the love

হাবড়া: মিড-ডে মিলে নিরামিষ না আমিষ দেওয়া হবে কি হবে না সেই আলোচনার মধ্যেই এবার মিড-ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ। প্রায় ৫০ কেজির বস্তার চালে ৩০ কেজি চাল দেওয়ার অভিযোগ। তুমুল বিক্ষোভ অভিভাবকদের।

হাবড়া বিধানসভার সোনাকেনিয়া গ্রামের নবপল্লী বিদ্যাবিথী হাইস্কুলের পড়ুয়াদের খাবারের চাল স্কুলে আসে। তখনই শিক্ষকদের বস্তা দেখে সন্দেহ হয়। স্থানীয় বাসিন্দাদের ডেকে ওজন মাপা যন্ত্র নিয়ে এসে চালের বস্তা মাপা হয়। তখনই ধরা পড়ে বড়সড় বলদ। ৫০ কেজি বস্তার চালে রয়েছে ৩০ কেজি করে চাল। ৫০ কেজির বস্তায় ৬ বস্তা চাল স্কুলে আসে যেখানে ৩০০ কেজি চাল থাকার কথা সেখানে ২৩০ কেজি চাল। ডিলারের বিরুদ্ধে অভিযোগ বাসিন্দাদের।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দল মত নির্বিশেষে প্রত্যেকেই স্কুল প্রাঙ্গনে ছুটে যান। এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছে তাঁদের বিরুদ্ধে সরকারের কাছে আবেদন যাতে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। এর আগে তৃণমূল সরকারের আমলে বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল। বারংবার তাই নতুন সরকারের কাছে এই অভিভাবক থেকে শুরু করে স্কুল শিক্ষকদের আবেদন যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে আর না ঘটে। এক অভিভাবক বলেন, “আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল। চালের বস্তা আসতেই মনে হয়েছিল কিছু একটা কম আছে। আর তারপর মাপতেই বেরিয়ে এল আসল সত্যটা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *