সবুজ নৌ-পরিবহনে বড় সাফল্য, ব্যাটারি চালিত টাগ নির্মাণের বরাত পেল GRSE - 24 Ghanta Bangla News
Home

সবুজ নৌ-পরিবহনে বড় সাফল্য, ব্যাটারি চালিত টাগ নির্মাণের বরাত পেল GRSE

Spread the love

শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের জন্য ব্যাটারি ইলেকট্রিক টাগ নির্মাণে L1 নির্বাচিত হয়েছে জিআরএসই। পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্য ১৩টি হাইব্রিড ফেরিও তৈরি করছে সংস্থাটি।

কলকাতা: পরিবেশবান্ধব নৌপরিবহনের পথে আরও এক বড় পদক্ষেপ নিল কলকাতা। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের জন্য একটি ব্যাটারি ইলেকট্রিক টাগ (Battery Electric Tug) নির্মাণের ক্ষেত্রে সর্বনিম্ন দরদাতা (L1) হিসেবে নির্বাচিত হয়েছে।

এর পাশাপাশি, পশ্চিমবঙ্গ সরকারের জন্য প্রায় ২২৬ কোটি টাকা ব্যয়ে ১৩টি হাইব্রিড যাত্রীবাহী ফেরি নির্মাণের কাজও ইতিমধ্যেই করছে জিআরএসই। এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের অভ্যন্তরীণ জলপথে পরিবেশবান্ধব, আধুনিক এবং টেকসই নৌপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ব্যাটারি ইলেকট্রিক টাগ ব্যবহারের ফলে জ্বালানির খরচ ও কার্বন নির্গমন উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে নদীবন্দর ও জলপথে দূষণ কমিয়ে সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়বে বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সামাজিক মাধ্যমে লিখেছেন, “কলকাতা ভারতের সবুজ নৌপরিবহনের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হুগলি নদী থেকে দেশের বিভিন্ন বন্দরে পরিবেশবান্ধব নৌপরিবহনের ক্ষেত্রে বাংলা নেতৃত্ব দিচ্ছে।”

বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি চালিত টাগ ও হাইব্রিড ফেরি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের জলপথ পরিবহন আরও আধুনিক, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব হয়ে উঠবে। পাশাপাশি দেশজুড়ে গ্রিন শিপিং প্রযুক্তি সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *