নতুন করে হামলার হুমকি দিতেই ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের
স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে সুইৎজ়ারল্যান্ডে আলোচনায় বসেছে ইরান এবং আমেরিকা। চার চার মাস ধরে চলা সংঘাত অবসানের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হওয়া সত্ত্বেও রবিবার দুই দেশে মধ্যে বাগ্যুদ্ধ আরও তীব্র হয়েছে। ইরানে ‘বড় ধরনের হামলা চালানো হবে’ বলে হুমকি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’পক্ষের মধ্যে আলোচনার মধ্যে এই হুঁশিয়ারিকে ভালো চোখে নেয়নি তেহরান। পাল্টা আমেরিকাকে সতর্ক করেছে তারা। টাম্পকে ‘শব্দ চয়নে সতর্ক’ হওয়ারও পরামর্শ দিয়েছে ইরান। হামলা চালানো হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে তেহরান।