নিজেই প্রেশার চেক করেন? WHO-এর নিয়ম না মানলে পড়তে পারেন বিপদে - 24 Ghanta Bangla News
Home

নিজেই প্রেশার চেক করেন? WHO-এর নিয়ম না মানলে পড়তে পারেন বিপদে

Spread the love

উচ্চ রক্তচাপের সমস্যা এখন ঘরে ঘরে। নেপথ্যে দায়ী স্ট্রেস, অনিয়ন্ত্রিত জীবনযাপন। প্রেশার বাড়লে ওষুধ না খেয়ে গতি নেই। কিন্তু তার সঙ্গে নিয়মিত রক্তচাপ মাপাও জরুরি। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) রক্তচাপ মাপার নতুন গাইডলাইন প্রকাশ করেছে। দৈনন্দিন অভ্যাস এবং শারীরিক ভঙ্গি রক্তচাপের রিডিং-এ কতটা প্রভাব ফেলে, তা এই নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে ‘হু’ জানিয়েছে, রক্তচাপ সঠিকভাবে মাপলে তবেই ঠিক ফলাফল পাওয়া সম্ভব। ভুল ভাবে বসলে বা পরিমাপ করলে রিডিং ভুল আসতে পারে।

রক্তচাপ মাপার সঠিক নিয়ম:

  • পিঠ সোজা করে সাপোর্ট দিয়ে বসুন।

  • পা আড়াআড়ি (cross-legged) করে রাখা চলবে না। পায়ের পাতা মেঝেতে সমান ভাবে রাখতে হবে।

  • যে হাতে কাফ (cuff) লাগানো হয়েছে, সেটি হার্টের সমান উচ্চতায় সাপোর্ট দিয়ে রাখুন।

  • সঠিক মাপের কাফ ব্যবহার করুন।

  • পরিমাপের আগে অন্তত পাঁচ মিনিট বিশ্রাম নিন। রিল্যাক্স করুন।

  • পরিমাপ করার সময় কথা বলবেন না।

  • অন্তত ৩০ মিনিট আগে চা-কফি খাবেন না, ব্যায়াম এবং ধূমপান করবেন না।

blood pressure check

এই নিয়মগুলো কেন গুরুত্বপূর্ণ?

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে ‘সাইলেন্ট কিলার’ বলা হয়। কারণ এর লক্ষণ প্রকাশ পাওয়ার আগে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের উপর প্রভাব ফেলতে শুরু করে। অধিকাংশ রোগীই জানেন না যে তাঁদের রক্তচাপ বেশি, যতক্ষণ না তাঁরা হার্ট অ্যাটাক, স্ট্রোক বা কিডনির সমস্যার মুখোমুখি হন। আজকাল বেশিরভাগ মানুষ ঘরে বসেই রক্তচাপ মেপে নেন। তাতে আসা রিডিং দেখে ধরে নেন রক্তচাপ বাড়েনি। কিন্তু সঠিক পদ্ধতি রক্তচাপ না মাপলে রিডিং ঠিকঠাক আসবেও না। তাই রোগ এড়াতে হলে সঠিক উপায়ে রক্তচাপ মাপতে হবে।

রিডিং-এ ভুল হওয়ার কারণ

রক্তচাপ মাপার সময়ে পা আড়াআড়ি করে রাখা, কথা বলা, পিঠে সাপোর্ট না দিয়ে বসা বা ভুল মাপের কাফ ব্যবহার করা, এই বিষয়গুলো রিডিং-এর উপর প্রভাব ফেলে। এই ছোট ছোট ভুলগুলোর জেরেই ধরা পড়ে না উচ্চ রক্তচাপ। যে হেতু পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়, তাই রিডিং ভুল এলে বিপদ বাড়বে।

তাড়াহুড়ো করে কেন রক্তচাপ মাপবেন না?

শারীরিক পরিশ্রম, মানসিক চাপ, ক্যাফেইন, নিকোটিনের মতো বিষয়গুলো রক্তচাপ সাময়িক ভাবে বাড়িয়ে দেয়। কেউ সিঁড়ি বেয়ে ওঠার পরেই প্রেশার চেক করেন কিংবা চা-কফি খাওয়ার পরেই রক্তচাপ মাপেন। এতে সঠিক রিডং আসবে না। তাই রোগীকে প্রেশার মাপার আগে পাঁচ মিনিট স্থির হয়ে বসতে হবে। তার পরে ‘হু’-এর নির্দেশ অনুযায়ী রক্তচাপ চেক করে নিন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *