হাবরা থেকে এক বাসে ইকোস্পেস-নিউটাউন হয়ে হাওড়া, জানুন নতুন বাসের টাইমটেবিল
নিউটাউনের আইটি সেক্টরে অফিস? প্রতিদিন হাবরা, বারাসত থেকে যাতায়াত করতে হয়? দুরন্ত উপহার নিয়ে এল ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)। হাবরা, বারাসত থেকে এয়ারপোর্ট, ইউনিটেক গেট টু (Unitech Gate 2), ইকোস্পেস (Ecospace) এবং সেক্টর ফাইভ অঞ্চলে যাতায়াতের জন্য নতুন বাস পরিষেবা চালু করল WBTC
কবে থেকে চালু বাস পরিষেবা?
WBTC সূত্রের খবর, আজ অর্থাৎ ৪ জুন (বৃহস্পতিবার) থেকে এই বাস পরিষেবা চালু হলো।
নতুন বাসের রুট নম্বর: D12A
D12A-এর রুট:
হাবরা থেকে হাওড়া পর্যন্ত চলবে এই বাস। অশোকনগর কচুয়া মোড়, দত্তপুকুর, বারাসত, মধ্যমগ্রাম ও বিরাটি হয়ে এই বাস যাবে এয়ারপোর্ট। তারপরে হলদিরাম, চিনারপার্ক, আকাঙ্খা মোড় হয়ে ইকোপার্কে ঢুকবে। সেখান থেকে ECOSPACE, UNITECH GATE II, নারকেলবাগান হয়ে নিউটাউন পৌঁছবে। তারপরে কলেজমোড়, SDF মোড়, স্বাস্থ্যভবন, নিক্কোপার্ক ঘুরে সোজা চিংড়িঘাটা আসবে। সেখান থেকে বেলেঘাটা, শিয়ালদহ, ধর্মতলা, ডালহৌসি ছুঁড়ে এই বাস পৌঁছবে হাওড়া।
D12A বাসের টাইমটেবিল:
-
হাবরা থেকে সকাল ৬:২০ মিনিটে ছাড়বে
-
হাওড়া থেকে নিউটাউনের জন্য ছাড়বে বিকেল ৪টা
-
নিউটাউন থেকে হাবরার দিকে বাস ছাড়বে সন্ধ্যা ৬:২০