পিছিয়ে ‘পরশুরাম’, সব রেকর্ড ভেঙে TRP-র বেঙ্গল টপারে বড় চমক
জুনের শুরুতেই TRP তালিকায় বড় পরিবর্তন। ‘পরিণীতা’, ‘পরশুরাম’, ‘তারে ধরি ধরি মনে করি’র মতো মেগাকে টপকে গিয়েছে ‘জোয়ার ভাঁটা’। শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি জুটির কেমিস্ট্রি যে কতটা দর্শকের মন জয় করেছে, তা রেটিং চার্ট দেখলেই স্পষ্ট। বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় ওঠানামা করলেও, এ বার প্রথম স্থানে জায়গা করে নিয়েছে ‘জোয়ার ভাঁটা’।
চলতি সপ্তাহে ৫.১ রেটিং পেয়েছে এই ধারাবাহিক। শুরুর দিন থেকে এই প্রথম ‘বেঙ্গল টপার’-এর মুকুট উঠেছে ধারাবাহিকের মাথায়। দ্বিতীয় স্থানে যৌথ ভাবে ‘পরশুরাম আজকের নায়ক’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। ৪.৯ পয়েন্ট পেয়েছে মেগা দুটি। তবে এক ধাক্কায় অনেকটাই নম্বর কমেছে ‘পরিণীতা’র।
তবে শুধুমাত্র প্রথম, দ্বিতীয় স্থানের ক্ষেত্রে নয়। বরং, তালিকায়ও যে অনেকটাই রদবদল হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। চলতি সপ্তাহের অন্যতম চমক টিআরপি-র চতুর্থ স্থানে। ‘তারে ধরি ধরি মনে করি’, ‘কনে দেখা আলো’, ‘গঙ্গা’, ‘প্রতিজ্ঞা’ ও ‘সংসারের সংকীর্তণ’-এর রেটিং ৪.৪।
পঞ্চমে রয়েছে ‘কুসুম’ ও ‘ঘূর্ণি’র মতো ধারাবাহিক। রেটিং ৪.১। ষষ্ঠ স্থানে ‘ও মোর দরদিয়া’। রেটিং ৩.৭। এবং সপ্তম স্থানে ‘কমলানিবাস’। রেটিং ৩.২। এ ছাড়াও শেষ তিনে রয়েছে, ‘বাবলি সুন্দরী’, ‘লক্ষ্মী ঝাঁপি’, ‘শুধু তোমারই জন্য’, ‘রাঙামতি তিরন্দাজ’ ও ‘সাত পাকে বাঁধা’র মতো ধারাবাহিক।