১৮ জুন গুরুপুষ্য যোগ, সম্পদ লাভ করতে কিনুন এই ৫ জিনিস| Ei Samay - 24 Ghanta Bangla News
Home

১৮ জুন গুরুপুষ্য যোগ, সম্পদ লাভ করতে কিনুন এই ৫ জিনিস| Ei Samay

Spread the love

কড়ি

হলুদ কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। গুরুপুষ্য যোগে সাতটি হলুদ কড়ি কিনে বাড়ি নিয়ে আসুন। সন্ধেয় এই মা লক্ষ্মীর পুজো করে কড়িগুলি নিবেদন করুন। তার সঙ্গে জাফরানও নিবেদন করুন। পুজোর পরে কড়িগুলি আলমারির লকারে রেখে দিন। এর ফলে আপনার সম্পদের ভাণ্ডার কখনও খালি হবে না।

শঙ্খপুষ্পী মূল

শঙ্খপুষ্পী গাছের মূল গুরুপুষ্য যোগে বাড়ি নিয়ে আসুন। এই মূল সমৃদ্ধি ও সম্পদকে আকর্ষণ করে। গুরুপুষ্য যোগে এটি বাড়ি এনে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে নিন। নিয়ম মেনে এর পুজো করুন এবং পুজোর পর আলমারিতে রেখে দিন। গুরুপুষ্য যোগে এই কাজ করলে আপনার বাড়িতেই বিরাজ করবেন মা লক্ষ্মী।

একাক্ষী নারকেল

নারকেলকে বলা হয় শ্রীফল। শাস্ত্র অনুসারে নারকেলে স্বয়ং মা লক্ষ্মীর বাস। গুরুপুষ্য যোগে একটি একাক্ষী নারকেল কিনে বাড়ি নিয়ে আসুন। বাড়িতে ঠাকুরের আসনে নারকেলটি রেখে দিন। এদিন মা লক্ষ্মীর পুজো করুন। এর ফলে সংসারে সুখ ও সমৃদ্ধি উপচে পড়ে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *