Annapurna Yojana: ১২ পাতার ফর্ম ফিল আপ করলেই 'অন্নপূর্ণা'র টাকা মিলবে না, স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী | Annapurna yojana scheme agnimitra paul says not all will get annapurna after form fill up - 24 Ghanta Bangla News
Home

Annapurna Yojana: ১২ পাতার ফর্ম ফিল আপ করলেই ‘অন্নপূর্ণা’র টাকা মিলবে না, স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী | Annapurna yojana scheme agnimitra paul says not all will get annapurna after form fill up

Spread the love

কলকাতা: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা দেওয়ার কথা আগামী ১ জুন থেকে। এতদিন ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র (Lakshmir Bhandar) ১৫০০ টাকা করে পেতেন রাজ্যের মহিলারা। এবার সরকার বদলের পর সেই অঙ্ক দ্বিগুণ হওয়ার কথা। অপেক্ষায় রয়েছেন হাজার হাজার মহিলা। প্রথমটায় রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল, যাঁরা ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র টাকা পান, তাঁদের অ্যাকাউন্ডে ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা।

কিন্তু, দেখা গেল রাজ্য সরকার আলাদা করে একটি ফর্ম প্রকাশ করেছে, যা পূরণ করে অন্নপূর্ণা যোজনার পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে হবে। এরই মধ্যে মন্ত্রী বললেন, ‘ফর্ম পূরণ করলেই টাকা পাওয়া যাবে, এমনটা নয়।’

কী বললেন মন্ত্রী?

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “১২ পাতার ফর্ম ফিল আপ করলেই যে অন্নপূর্ণার টাকা পাবেন, তা নয়।” প্রশ্ন ওঠে, মন্ত্রী তো বলেছিলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডারে নাম থাকলেই টাকা পাবেন? অগ্নিমিত্রার উত্তর, “তখন তো আমরা জানতাম না, এত পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে।” তাই ফর্ম পূরণ করতেই হবে, আর পূরণ করার পর খতিয়ে দেখেই টাকা দেওয়া হবে।

অগ্নিমিত্রা আরও জানান, এই ফর্ম শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্যই ফিল আপ করানো হচ্ছে না। তিনি জানান, আগামিদিনে রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালু হবে, তার জন্যও তথ্য সংগ্রহ করা হচ্ছে এই ফর্মের মাধ্যমে।

সবাই কেন পাবেন না টাকা?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, অন্তত ৩০ লক্ষ ভুয়ো নাম রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহক তালিকায়। এমনকী অনেক পুরুষের নামও রয়েছে। ফলে, যোগ্য মহিলাদের বাছতেই এই আবেদনের প্রক্রিয়া। এছাড়া মুখ্যমন্ত্রী ও নারীকল্যাণ মন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে ভারতীয় নাগরিক হতে হবে। সেই যোগ্যতা সবাই পূরণ করছে কি না, সেটাও দেখার জন্য এই প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *