প্লে-অফের লড়াইয়ে আজ পঞ্জাবের সামনে কঠিন চ্যালেঞ্জ হায়দরাবাদ - 24 Ghanta Bangla News
Home

প্লে-অফের লড়াইয়ে আজ পঞ্জাবের সামনে কঠিন চ্যালেঞ্জ হায়দরাবাদ

Spread the love

ঘরের মাঠে জিতে শীর্ষে উঠতে মরিয়া হায়দরাবাদ। টানা দুই হারের পর ঘুরে দাঁড়াতে আজ বড় পরীক্ষার মুখে পঞ্জাব কিংস।

Kolkata, May 6: আইপিএল ২০২৬ এ এখন চলছে রিভেঞ্জ উইক। এরপরই শুরু হবে প্লে-অফ। আজ (৬ মে) মরসুমের ৪৯তম ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে সন্ধ্যে ৭:৩০ মিনিট থেকে।

দীর্ঘদিন অপ্রতিরোধ্য থাকার পর শেষ দুটি ম্যাচে হার স্বীকার করতে হয়েছে পঞ্জাবকে। তাই এই ম্যাচে বিন্দুমাত্র ভুল করতে নারাজ শ্রেয়স আয়ারের দল। বর্তমানে ১৩ পয়েন্ট সংগ্রহ করে তারা টেবিল শীর্ষে স্থান ধরে রেখেছে। এখন ম্যাচ হেরে একদম পিছিয়ে পড়তে চাইবে না প্রীতি জিন্টার দল।

অন্যদিকে, গত ম্যাচে কলকাতার কাছে নাস্তানাবুদ হয় হায়দরাবাদ আজ পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামছে। তবে হায়দরাবাদের ব্যাটিং লাইন আপ শুধু শক্তিশালীই নয়, জোরদার ছন্দেও বটে। ১০ ম্যাচে ৬টি জিতে ১২ পয়েন্ট নিয়ে এখন তারা তৃতীয় স্থানে। আজকের খেলায় জিততে পারলেই সুযোগ শীর্ষে ওঠার এবং প্লে-অফের দৌড়ে এগিয়ে থাকার।

আইপিএল ইতিহাসে এই দুই দল মোট ২৫ বার একে অপরকে মোকাবেলা করেছে। সানরাইজার্স হায়দরাবাদ ১৭টি ম্যাচ জিতেছে এবং পঞ্জাব কিংস এখন পর্যন্ত ৮টি ম্যাচ জিতেছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার হায়দরাবাদে বুধবার সন্ধ্যায় আকাশ পরিষ্কার থাকবে। প্রত্যাশিত তাপমাত্রা প্রায় ৩০° সেলসিয়াস এবং গড় আর্দ্রতা সূচক থাকবে ৫২ শতাংশ।

হায়দরাবাদের এই উইকেটটি নতুন বলে ফাস্ট বোলারদের জন্য শুরুতেই মুভমেন্ট দেবে। স্পিনারদের ভূমিকা সীমিত থাকবে এবং খেলা যত এগোবে, ব্যাটিংয়ের জন্য পরিস্থিতি তত উন্নত হবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে শিশির পড়েছে, যা দ্বিতীয় ইনিংসে বোলারদের ভূমিকাকে আরও কঠিন করে তুলবে।

সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ইশান কিশান (উইকেটরক্ষক), হেনরিক ক্লাসেন, সলিল অরোরা, অনিকেত ভার্মা, স্মরণ রবিচন্দ্রন, প্যাট কামিন্স (অধিনায়ক), শিবাং কুমার, হর্ষাল প্যাটেল, ঈশান মালিঙ্গা।
ইমপ্যাক্ট প্লেয়ার: সাকিব হোসেন।

পঞ্জাব কিংস সম্ভাব্য একাদশ: প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), প্রিয়ংশ আর্য, কুপার কনোলি, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), মার্কাস স্টয়নিস, সূর্য্যশ শেজ, নেহাল ওয়াধেরা, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট প্লেয়ার: হরপ্রীত ব্রার।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *