জাহান্নামে যাবে… ইদের দিনেও কাকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী? - 24 Ghanta Bangla News
Home

জাহান্নামে যাবে… ইদের দিনেও কাকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী?

ইদের দিনে রীতি ধরে রেখে রেড রোডে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছে। এই বৃষ্টি আল্লাহর আশীর্বাদ। অনেকের নাম এস আই আরে কেটে দিয়েছে। এর জন্য আমরা দিল্লি কলকাতা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছি। আশা রাখছি মানুষের ইজ্জত থাকবে। আর কেউ থাকুক বা না থাকুক, আমি সকলের পরিবারের একজন সদস্য হিসেবে থাকবো। আমাদের অধিকার আমরা মোদীজিকে কেড়ে নিতে দেব না। আমি ভারতের জন্য গর্বিত। বিশ্বজুড়ে শান্তির বার্তা দিতে চাই। যে ভয় পাবে সে মরে যাবে। আমি ভয় পাই না। চোর ডাকাত গুন্ডার পার্টি বিজেপি। কিছু গদ্দার আছে যারা বিজেপির থেকে টাকা নিয়ে খেলছে। যে বাংলাকে টার্গেট করে সে জাহান্নামে যাবে।”

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *