Supreme Court on DG: 'ডিজিপি-কে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে', রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট - Bengali News | Supreme Court worried about law and order situation of West Bengal during SIR Case - 24 Ghanta Bangla News
Home

Supreme Court on DG: ‘ডিজিপি-কে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে’, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট – Bengali News | Supreme Court worried about law and order situation of West Bengal during SIR Case

নয়া দিল্লি: এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পথে। আর কিছুদিনের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই আবহেই পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। ফের একবার রাজ্যের ডিজি পীযূষ পাণ্ডেকে কার্যত সতর্ক করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

আজ, শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল এসআইআর মামলার শুনানি। একদিকে রাজ্যের অফিসার নিয়োগের বিষয়টি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করে আদালত। সেই সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে এসআইআর-কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় গন্ডগোলের ছবি সামনে এসেছে। এসআইআর-র কাজে যুক্ত কর্মীদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। সেই অভিযোগে আগেই রাজ্য পুলিশের ডিজি-কে শোকজ করে সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডেকে ব্যক্তিগতভাবে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সেই হলফনামা জমা দিয়েছেন তিনি।

এবার ডিজিপি-র উদ্দেশে সুপ্রিম কোর্ট বলল, “আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রিত না হলে ডিজিপি-কে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে।”

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *