Physical Assault: লাইটপোস্টের সুইচটা অফ্ করতে গিয়েছিলেন, সেখানেই জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলেন গৃহবধূ - Bengali News | Physical assault 2 accused arrested on charges of gang physical assault - 24 Ghanta Bangla News
Home

Physical Assault: লাইটপোস্টের সুইচটা অফ্ করতে গিয়েছিলেন, সেখানেই জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলেন গৃহবধূ – Bengali News | Physical assault 2 accused arrested on charges of gang physical assault

উত্তর ২৪ পরগনা:  সন্ধ্যা হয়ে এসেছিল। তাই রাস্তার লাইটপোস্টের সুইচটা দিতে বেরিয়েছিলেন। আর সে সময়েই পিছন থেকে অতর্কিতে হামলা। রাস্তা থেকে মহিলার মুখ চেপে ধরে তুলে নিয়ে গণধর্ষণ কারার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগণার গাইঘাটায়। ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দু’জনকে ৭ দিনের পুলিশ হেফাজতে চেয়ে  বনগাঁ মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা ওই মহিলা বাড়ির সামনের রাস্তার লাইট জ্বালাতে গিয়েছিলেন। অভিযোগ, সে সময়ে পিছন থেকে তাঁর মুখ চেপে ধরে অভিযুক্ত দুজন। তাকে নিয়ে টেনে নিয়ে গিয়ে দু’ জন ধর্ষণ করে। পরবর্তীতে সেখান থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। কোনওমতে বাড়ি ফিরে গাইঘাটার থানার চাঁদপাড়ায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য যান নির্যাতিতা।

তখন কর্তব্যরত চিকিৎসকই বিষয়টি গাইঘাটা থানায় জানান। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে মহিলার চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। বর্তমানে মহিলা বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। মহিলার অভিযোগের ভিত্তিতে রাতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজত ছেয়ে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *