টিকিটের দাম ১৯,৯৯৯, শহরে ১১ এপ্রিলে এ আর রহমানের শো বাতিল! - Bengali News | A R Rahman's kolkata concert has been postponed indefinitely - 24 Ghanta Bangla News
Home

টিকিটের দাম ১৯,৯৯৯, শহরে ১১ এপ্রিলে এ আর রহমানের শো বাতিল! – Bengali News | A R Rahman’s kolkata concert has been postponed indefinitely

১১ এপ্রিল শহরে এ আর রহমানের শো হওয়ার কথা ছিল। টিকিটের দাম ঘোষণা করে দেওয়া হয়েছিল। কিন্তু হঠাত্‍ই ঘোষণা করা জানানো হল, এই শো আপাতত হচ্ছে না। পরে কোনও দিনে এই শো হবে। শ্রোতারা এই শোয়ের জন্য যেভাবে উত্‍সাহ নিয়ে অপেক্ষা করছিলেন, তার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

এ আর রহমানের অনুরাগীর সংখ্যা অনেক এই শহরে। তাঁরা কলকাতা শহরের বাইরে গিয়েও সুরকারের কনসার্টে যোগ দিতে প্রস্তুত। ১৩ বছর পর ১১ এপ্রিল এই শহরে কনসার্ট হওয়ার কথা ছিল। এই অনুষ্ঠান ছিল বিকেল পাঁচটা থেকে দশটা পর্যন্ত। কিন্তু কোথায় হবে অনুষ্ঠান, তা ঘোষণা করা হয়নি আগেও।

অনুরাগীরা টিকিট কাটতে শুরু করে দিয়েছিলেন। টিকিটের দাম শুরু হচ্ছে ২৯৯৯ টাকা থেকে। আর কোন-কোন দামের টিকিট আছে, তা জানলে, চমক পাবেন। ভিভিআইপি টিকিটের দাম ছিল ১৯,৯৯৯ টাকা। প্ল্যাটিনাম টিকিটের দাম ৩৯৯৯। ফ্যানজোনে বসতে চাইলে একটাই টিকিট কাটতে হবে ৮৯৯৯ টাকা দিয়ে। রয়েছে ৯৯৯৯ টাকার টিকিটও। ডায়মন্ড এ জোনের টিকিট পেয়ে যাবেন ১১,৯৯৯ টাকায়।

লক্ষণীয় শহরে এই শোয়ের নিরাপত্তা ব্যবস্থা যাতে একেবারে ঠিক থাকে, তার চেষ্টা করা হচ্ছিল। এ আর রহমান যতটুকু সময় শহরে থাকবেন, ততক্ষণ তারকার গতিবিধির দিকে নজর থাকবে অনুরাগীদের, সে কথা জানাই ছিল। তবে আচমকা ছন্দপতন। এক সূত্রের দাবি, শোয়ের টিকিট বিক্রি ঠিকমতো হচ্ছিল না। সেই কারণে শোয়ের নতুন তারিখ ঠিক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *