অমিতাভের রহস্যময় পোস্টে নতুন জল্পনা, কাকে 'চুপ' থাকতে বললেন বিগ বি? - Bengali News | Amitabh bachchan pens angry cryptic note leaves fans concerned - 24 Ghanta Bangla News
Home

অমিতাভের রহস্যময় পোস্টে নতুন জল্পনা, কাকে ‘চুপ’ থাকতে বললেন বিগ বি? – Bengali News | Amitabh bachchan pens angry cryptic note leaves fans concerned

অমিতাভ বচ্চনের কলম যখন কথা বলে, তখন গোটা দেশ মন দিয়ে শোনে। কিন্তু এবার তিনি নিজেই সবাইকে ‘চুপ’ থাকার নির্দেশ দিলেন। বুধবার রাতে কোনো প্রেক্ষাপট ছাড়াই শাহেনশাহর এই সংক্ষিপ্ত সোশ্যাল মিডিয়া পোস্ট এখন টিনসেল টাউনের সবথেকে বড় আলোচনার বিষয়। কেন হঠাৎ এমন কঠোর শব্দ ব্যবহার করলেন তিনি? প্রশ্নটা এখন বচ্চন-অনুরাগীদের মুখে মুখে।

অমিতাভের এই পোস্টের নিচে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। তাঁর বিশাল অনুরাগী মহলে এখন আশঙ্কার ছায়া। কেউ লিখেছেন, “স্যার, আপনি মনের কথা খুলে বলুন, আমরা সবাই চুপ করে শুনব।” আবার কেউ উদ্বেগ প্রকাশ করে জানতে চেয়েছেন, “সব ঠিক আছে তো? আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? এভাবে রহস্য তৈরি করে চুপ করে যাবেন না।” ভক্তদের শত প্রশ্নেও অবশ্য আর মুখ খোলেননি বিগ বি। শাহেনশাহর এই বিরক্তির কারণ খুঁজতে গিয়ে এখন ‘দুইয়ে দুইয়ে চার’ করার চেষ্টা করছেন নেটিজেনরা। :

গত কয়েক মাস ধরেই বচ্চন পরিবারের অন্দরের কলহ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। এর আগেও যখন পারিবারিক অশান্তির খবর রটেছিল, তখন অমিতাভ লিখেছিলেন ‘শান্ত হও’। এবার ‘চুপ’ লিখে কি তিনি সেই ঘরোয়া বিতর্কেই ইতি টানতে চাইলেন? নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো বিশেষ খবরের ওপর কি বিরক্ত অভিনেতা? নাকি স্রেফ সমাজের চারপাশের কোলাহল থেকে মুক্তি পেতেই এই শব্দ ব্যবহার? ইঙ্গিতপূর্ণ পোস্ট করা অমিতাভ বচ্চনের কাছে নতুন কিছু নয়। অনেক সময় তিনি নিজের ব্লগে বা সোশ্যাল মিডিয়ায় গূঢ় দর্শনের কথা লেখেন। তবে এবারের বার্তাটি বেশ কড়া বলেই মনে করছেন অনেকে। কোনো বড় খবরের ইঙ্গিত না কি স্রেফ মেজাজ হারানো— তার উত্তর একমাত্র অমিতাভই দিতে পারেন। আপাতত অমিতাভের ‘চুপ’ মন্ত্রে ভক্তরা চুপ থাকলেও, জল্পনার পারদ কিন্তু চড়ছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *