গাড়িতে টাকা উদ্ধারে বালি খাদানের যোগ, নাম জড়াল সাংসদের PA-র – Bengali News | More than 6 lakh rupees found from a car in Purba Bardhaman
গাড়ি সবে মোড় থেকে টার্ন নিয়েছে। আর মোড়ের মাথাতেই অপেক্ষায় ছিলেন সাদা পোশাকের দুঁদে কর্তারা। হাত দেখিয়ে গাড়ি থামান তাঁরা। দুধ সাদা গাড়ির ডিকি খুলে তল্লাশি চালাচ্ছিলেন। আর ডিকি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশ কর্তাদের। উদ্ধার হল প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা। ভোটের আগে বর্ধমানে এই টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছে দু’জন। টাকা উদ্ধারের ঘটনায় বালি খাদানের যোগ পাওয়া গিয়েছে। আবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের আপ্ত সহায়কের নামও উঠে এসেছে। এই নিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।