Train Ticket New Rules: প্রথম ১৫ মিনিট টিকিট কাটতে পারবেন শুধু এরাই, ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ট্রেনের টিকিট কাটার নিয়ম, জেনে রাখা খুব দরকার - Bengali News | October Rules Change: IRCTC New Rules for Ticket Booking, UPI Rules also Change - 24 Ghanta Bangla News
Home

Train Ticket New Rules: প্রথম ১৫ মিনিট টিকিট কাটতে পারবেন শুধু এরাই, ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ট্রেনের টিকিট কাটার নিয়ম, জেনে রাখা খুব দরকার – Bengali News | October Rules Change: IRCTC New Rules for Ticket Booking, UPI Rules also Change

Spread the love

নয়া দিল্লি: উৎসবের মরশুম চলছে। আবার মাসের শেষভাগও। দুর্গাপুজোর মাঝেই পরের মাসও পড়ে যাচ্ছে। আর নতুন মাসেই কিন্তু একাধিক নিয়ম বদলে যাচ্ছে। এই নিয়ম পরিবর্তন সম্পর্কে যদি আপনার জানা না থাকে, তাহলে সমস্যায় পড়তে হবে, কারণ এর প্রভাব সরাসরি মধ্যবিত্ত, সাধারণ মানুষের পকেটে পড়েছে। অক্টোবর মাসে কী কী নিয়মে পরিবর্তন আসছে, জেনে নিন-

১. ট্রেনের টিকিট কাটার নিয়মে পরিবর্তন-

১ অক্টোবর থেকে ট্রেনে টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। আইআরসিটিসি-র তরফে জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে জেনারেল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম ১৫ মিনিট আধার অথেনটিকেটেড ইউজাররাই টিকিট কাটতে পারবেন। এই নিয়ম শুধুমাত্র অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অফলাইনে, কাউন্টারে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই নিয়ম থাকবে না।

২. রেপো রেট-

অক্টোবর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটির বৈঠক করবে। এই বৈঠকে রেপো রেট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে এই বৈঠকেও আরবিআই রেপো রেট কমাতে পারে। রেপো রেট কমালে, সুদের হার কমবে। কম সুদে ঋণ পেতে পারবেন এবং ইএমআই-ও কমে যাবে।

৩. UPI-তে বড় পরিবর্তন-

মিডিয়া রিপোর্ট অনুসারে, ইউপিআই (UPI) আগামী মাসে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। অক্টোবর মাস থেকে P2P পরিষেবা বন্ধ করে দেবে। UPI ব্যবহার করে কোনও বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে টাকা ধার করতে পারবেন না।

৪. এলপিজির দামের পরিবর্তন-

প্রতি মাসের প্রথম দিনেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম বিচার করে, দেশে এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *