Kumartuli: বৃষ্টি বিষাদ এনেছে কুমোরটুলিতেও, দুর্যোগ কাটিয়ে প্রতিমা নিয়ে যাওয়াই এখন যেন বড় চ্যালেঞ্জ - Bengali News | How are the potters of Kumartuli doing in the rain ahead of Durga Puja - 24 Ghanta Bangla News
Home

Kumartuli: বৃষ্টি বিষাদ এনেছে কুমোরটুলিতেও, দুর্যোগ কাটিয়ে প্রতিমা নিয়ে যাওয়াই এখন যেন বড় চ্যালেঞ্জ – Bengali News | How are the potters of Kumartuli doing in the rain ahead of Durga Puja

Spread the love

কী বলছেন মৃৎশিল্পীরা? Image Credit: Getty Images

কলকাতা: মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। ভাল নেই মৃৎশিল্পীরাও। অনেক প্রতিমা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিলেও এখনও অধিকাংশই পড়ে ছিল কুমোর পাড়াতেই। কিন্তু বৃষ্টির প্রলয় হুঙ্কারে তছনছ হয়ে গিয়েছে সব কিছু। এদিকে কুমোরটুলিতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রবল বৃষ্টিতে চরম দুর্ভোগের শিকার শিল্পীরা। পাশেই গঙ্গা। সেখান থেকেও হু হু করে ঢুকছে জল। আর সেই জলে ধুয়ে গেছে প্রতিমার কাঠামো। ইতিমধ্যেই বেশ কিছু প্রতিমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তও হয়েছে। কেউ কেউ তো কোনওমতে প্লাস্টিক এনে প্রতিমা ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তাতেও যে পুরোপুরি কাজ হয়েছে তেমনটা নয়। 

কুমোরটুলির মৃৎশিল্পী মালা পাল যেমন বলছেন, এরকম বৃষ্টি আগে কোনওদিন এখানে হয়নি। পাশে যেহেতু গঙ্গা তাই আমাদের সমস্যা অনেক বেশি। জলেই প্রতিমার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। এদিকে এখনও অনেক প্রতিমা মণ্ডপে যাওয়া বাকি। ক্ষয়ক্ষতি সামলে কীভাবে শেষবেলায় তাঁরা কী করে মণ্ডপে প্রতিমা পৌঁছাবেন তাই এখন ভেবে কূলকিনারা পাচ্ছেন না। চোখে জল অনেক মৃৎশিল্পীরই। সবার মুখে একটাই কথা, যে করেই হোক বাকি থাকা কাজ শেষ করতেই হবে!  

শুধুমাত্র মৃৎশিল্পীরা নন কপালে চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদেরও। প্রবল বৃষ্টিতে তারা সময়মত তাদের মণ্ডপে প্রতিমা নিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন অনেকেই। এদিন সকাল থেকেই কুমোরটুলিতে দেখা গেল প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়ার লম্বা লাইন। সকাল থেকে আবার আবহাওয়ার বেশ কিছুটা উন্নতিও হয়েছে। সকালে রোদ ওঠায় অনেকেই প্রতিমা নিতে চলে আসেন কুমোরটুলিতে। ঢাক বাজিয়ে প্রতিমাও নিয়ে যান। এক নিম্নচাপ গেলেও সামনেই আবার আর এক নিম্নচাপের ফাঁড়া। তাই আর দেরি করতে চাইছেন না উদ্যোক্তরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *