Sana Ganguly: সৌরভের মেয়ে সানার গাড়িতে বাসের ধাক্কা, ভয়ঙ্কর ঘটনা বেহালার চৌরাস্তায় – Bengali News | Sourav Ganguly’s daughter Sana Ganguly luckily escapes road accident at Behala
সৌরভের মেয়ে সানার গাড়িতে বাসের ধাক্কা, ভয়ঙ্কর ঘটনা বেহালার চৌরাস্তায়
কলকাতা: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন সৌরভকন্যা সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)। শুক্রবার বেহালা চৌরাস্তায় সানার গাড়িতে ধাক্কা দেয় একটি বাস। সানার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বরাতজোরে বেঁচেছেন ভারতের প্রাক্তন অধিনায়কের একমাত্র কন্যা।
ঠিক কী ঘটেছিল? সৌরভের পারিবারিক সূত্রের খবর অনুযায়ী বেহালা চৌরাস্তায় দুটো বাসের রেষারেষির সময় সানার গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। গাড়ির অন্যপ্রান্তে থাকায় রক্ষা পেয়েছেন সৌরভকন্যা। তবে তাঁর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইতিমধ্যেই সেই বেসরকারি বাসের চালককে আটক করেছে পুলিশ। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মেয়ে সানা কর্মসূত্রে লন্ডনে থাকেন। নতুন বছরে এ বার বাড়ির কাছে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলেন সানা।
বিস্তারিত আসছে…