Vinesh Phogat Breaking: বিনেশ ফোগাটের আবেদন কোর্ট অব আরবিট্রেশনে, রুপোর স্বপ্ন! – Bengali News | Indian wrestler Vinesh Phogat has appealed against disqualification from Olympic finals in Court of Arbitration for Sports (CAS): IOA official
ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে উঠেছিলেন বিনেশ ফোগাট। প্যারিসে ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠে ইতিহাস গড়েন। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে ফাইনাল নিশ্চিত করেন বিনেশ ফোগট। যদিও বুধবার হতাশা অপেক্ষা করছিল। ওজনের কারণে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। ফাইনালের আগে তাঁর ওজন দেখা যায় ৫০ কেজি ১০০ গ্রাম। এই বাড়তি ১০০ গ্রামের কারণেই তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়। ওজন কমানোর জন্য নানা চেষ্টা করেছিলেন বিনেশ। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। এমনকি ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ভারতীয় ক্রীড়ায় কঠিন পরিস্থিতি। কিছুক্ষণ আগেই বড় খবর। কোর্ট অব আরবিট্রেশনে আবেদন করেছেন বিনেশ ফোগাট। পরিস্থিতির বিচার করে তাঁকে যাতে যুগ্মভাবে রুপোজয়ী ঘোষণা করা হয়, এরই আবেদন করেছেন বিনেশ। কোর্ট অব আরবিট্রেশন (CAS) জানিয়েছে, বৃহস্পতিবার অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে।
বিস্তারিত আসছে…