Rohit Sharma: মাইলস্টোন ম্যাচে ছয়ের রেকর্ড, হেলমেটে বলের ‘হিট’, তারপরই… - Bengali News | Rohit Sharma fails to score big run in his 250th IPL match, he got out after Sam Curran hit ball in his helmet - 24 Ghanta Bangla News
Home

Rohit Sharma: মাইলস্টোন ম্যাচে ছয়ের রেকর্ড, হেলমেটে বলের ‘হিট’, তারপরই… – Bengali News | Rohit Sharma fails to score big run in his 250th IPL match, he got out after Sam Curran hit ball in his helmet

Spread the love

মুল্লানপুরে আইপিএল কেরিয়ারের ২৫০তম ম্যাচ খেলছেন রোহিত শর্মা।Image Credit source: BCCI

কলকাতা: মহেন্দ্র সিং ধোনির পর আইপিএলের (IPL) ইতিহাসে ২৫০তম ম্যাচ খেলা দ্বিতীয় ভারতীয় ক্রিকেট হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। মুল্লানপুরে কেরিয়ারের মাইলফলক আইপিএল ম্যাচ খেলছেন রোহিত। এই ম্যাচে রোহিতের অনুরাগীরা তাঁর ব্যাটে সেঞ্চুরি দেখার অপেক্ষায় ছিলেন। কিন্তু রোহিত প্রেমীদের সেই স্বপ্নপূরণ হল না। ১২তম ওভারে পঞ্জাব কিংসের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন স্যাম কারানের একটি ডেলিভারি সজোরে গিয়ে লাগে রোহিতের হেলমেটে। আর তারপরই…

হেলমেটে যে কোনও ব্যাটারের বল লাগলেই মাঠে তাঁকে এসে দেখে যান সেই টিমের ফিজিয়ো। ১২তম ওভারের তৃতীয় বল রোহিতের হেলমেটে লাগার পরও ফিজিয়ো এসেছিলেন তাঁকে দেখতে। পরীক্ষা করার পর ফিজিয়ো চলে যান। তারপরের বলেই স্যাম কারানের তুলে নেন রোহিতের উইকেট। বাউন্ডারি মারতে গিয়ে উইকেট দিয়ে বসেন হিটম্যান। হরপ্রীত ব্রার ডাইভ দিয়ে ক্যাচ তালুবন্দি করেন। মাইলস্টোন ম্যাচে ২৫ বলে ৩৬ রান করে মাঠ ছাড়েন রোহিত। তাঁর এই ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছয়।

মাইলস্টোন ম্যাচে হিট হল না হিটম্যানের ব্যাট, তাও রোহিত গড়েছেন ছয়ের রেকর্ড

২৫০তম আইপিএল ম্যাচে সেঞ্চুরি না করতে পারলেও মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ২২৪টি ছয় মারার রেকর্ড গড়েছেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে আইপিএলে বেশি ছয় এখন রোহিতের দখলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *