Shani Nakshatra Parivartan 2024: শনি-নক্ষত্র বদলে ৩ রাশি থাকবেন রাজার হালে! ফুলে ফেঁপে উঠবে রোজগার – Bengali News | Shani Nakshatra Parivartan 2024: these 3 Zodiac Signs Will great Benefits
২০২৪ সালে শনি নিজের নক্ষত্র বদলাবে প্রায় তিনবার। ফলে নতুন বছর যে নানা কারণে বিশেষ হতে চলেছে, তা বলাই বাহুল্য। তা সে শুভ বা অশুভ, যাই হোক না কেন, ভাগ্য কেউই বদলাতে পারবেন না কেউই। বৈদিক জ্যোতিষশাস্ত্রে, শনিদেবকে কর্মফলের দাতা ও ন্যায়ের অধিপতি বলে মনে করা হয়। শনির রাশি বদল বা নক্ষত্রের পরিবর্তনের সময় প্রতিটি রাশির উপরই কম-বেশি প্রভাব পড়ে। শনির প্রভাব পড়া মানেই রাশির -জাতক-জাতিকাদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। আবার শনির কৃপায় ভাগ্য এমন মোড় নিতে পারে যে, তিনি রাজার আসনেও অবস্থান করতে পারেন। শনির সবচেয়ে কাছের গ্রহগুলি হল শুক্র এবং বুধ, রাহু -কেতু সহ।
জ্যোতিষশাস্ত্র মতে, ২৪ নভেম্বর বন্ধু রাহুর শতভিষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই নক্ষত্র কুম্ভ রাশিতে রাহু নিজ নিজ ক্ষেত্রে নির্দেশ জারি করতে চলেছে। ২০২৪ সালের ৬ এপ্রিল পর্যন্ত এই নক্ষত্রের উপর অবস্থান করবে। এর জেরে কোন কোন রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে, তা জানা জরুরি…
মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের ওপর শনিদেবের নক্ষত্র বদলের জেরে বেশ ভাল প্রভাব পড়তে চলেছে। এই অনুকূল প্রভাবের ফল জীবনে আসবে সুখের বন্যা, সুপ্ত ভাগ্য জাগ্রত হবে খুব তাড়াতাড়ি। এই রাশির জাতকরা জীবনের সমস্ত ক্ষেত্রে ইতিবাচক শক্তির প্রবাহ অনুভব করতে পারবেন। শনির প্রভাবে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের মুখ দেখতে পাবেন। শনিদেবের আশীর্বাদে সব প্রচেষ্টাই সোনার মত জ্বল জ্বল করবে। শুধু তাই নয় রোজগারও বাড়বে ফুলে ফেঁপে।
এই খবরটিও পড়ুন
বৃষ রাশি: শনিদেবের শুভ প্রভাবের কারণে এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল্য দেখতে পাবেন। কঠোর পরিশ্রমের ফল পাবেন হাতেনাতে। নতুন কাজের সুযোগ খুঁজছেন যারা, শনির প্রভাবে এই সাফল্য পেতে পারেন এই সময়। দাম্পত্য জীবন মধুর হয়ে উঠবে, বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ বাড়বে, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধান হবে এই সময়।
সিংহ রাশি: শনিদেবের শুভ প্রভাব সিংহ রাশির জাতকদের জীবনের সব ক্ষেত্রে সাফল্য বয়ে আনবে। কর্মজীবনের অগ্রগতি নিশ্চিত। এছাড়া বৈবাহিক জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে।শনির নক্ষত্র বদলে সৌভাগ্যে উন্নতি ঘটবে দ্রুত। এছাড়া ব্যবসায় যথেষ্ট লাভের আশা করতে পারেন। নতুন গাড়ি বা বাড়ি ও সম্পত্তির মালিকানাও হতে পারেন এই সময়।